1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে সরকারী স্কুলে ভর্তির পরেও বাতিল করায় শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাদারীপুরে সরকারী স্কুলে ভর্তির পরেও বাতিল করায় শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হাফিজুল শরিফ, মাদারীপুর।।
মাদারীপুরে সরকারী স্কুলে ভর্তির পরেও বাতিল করায় শিক্ষার্থী অভিভাবকদের মানববন্ধন ও মাদারীপুর জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে। আজ রবিবার সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালযের সামনে এই মানববন্ধন করে শিক্ষার্থী ও অভিভাবকরা।
মানববন্ধনে ও স্মারক লিপিতে তারা বলেন, আমাদের সন্তান ইউনাইটেড ও ডনোভান সরকারী বিদ্যালয়ে অনলাইনে আবেদন করলে তারা লটারীতে বিজয়ী হয়। অতঃপর স্কুল কর্তৃপক্ষ ভর্তির জন্য আমাদেরকে ফোন দিয়ে পূর্বের স্কুলের ছারপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেন। অতঃপর আমরা সে মোতাবেক সমস্ত কাগজপত্র নিয়ে স্ব-শরীরে স্কুলে উপস্থিত হয়ে ভর্তির ফি দিয়ে ভর্তি সম্পূর্ন করে আসি। পরবর্তীতে ভর্তির কনফার্ম এর ৩ দিন পরে আমাদেরকে ফোনের মাধ্যমে জানানো হয় স্কুলে যাওয়ার জন্য। আমরা অভিভাবকগন আমাদের সন্তানসহ স্কুলে যাইয়া যোগাযোগ করিলে তারা জানায় আপনার সন্তানের ভর্তি বাতিল করা হয়েছে। কারন জানতে চাইলে তারা আমাদেরকে বলে যে বয়স কম বা বেশির কারনে আমরা আপনাদের সন্তানের ভর্তি বাতিল করিয়াছি। অনলাইনে আবেদন করার সময় আমরা সন্তানদের জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য দিয়ে আবেদন ফরম পুরন করেছি, যদি বয়সের করনে বাতিল হয় তাহলে অনলাইন লটারিতে কি ভাবে উত্তীর্ন করা হইল? আমাদের সন্তানরা মানসিক ভাবে ভেঙ্গে পড়াসহ পড়াশোনার উপর অনিহা চলে আসে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন