1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দ্বিতীয় কোনো কথা নয়, যেটা বলেছি সেটাই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দ্বিতীয় কোনো কথা নয়, যেটা বলেছি সেটাই

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আসন্ন ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে আওয়ামী লীগের আগে যে সিদ্ধান্তে ছিল, তা অনড় বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে ২৩, বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বায়তুল মোকাররম দক্ষিণ গেট, অনলি ওয়ান ভেন্যু আই মেনশন, আর দ্বিতীয় কোনো কথা নয়। যেটা বলেছি সেটাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের টানা তিনবারের এই সাধারণ সম্পাদক বলেন, কোথায় সমাবেশ করতে অনুমতি দেবে, সেটা পুলিশের সিদ্ধান্ত।

এর আগে সৈয়দ আবুল হোসেনের জানাজায় অংশ নেন ওবায়দুল কাদের। পরে জানাজা শেষে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শ্রদ্ধা নিবেদনকালে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

এছাড়াও এ দিন মরহুমের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন