1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হত্যাকারীরা সবাই ধরা পড়বে:মানবাধিকার কমিশনের চেয়ারম্যান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

হত্যাকারীরা সবাই ধরা পড়বে:মানবাধিকার কমিশনের চেয়ারম্যান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর ॥

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা জানি স্থানীয় প্রশাসন সবাই মিলেই চেষ্টা করছে হত্যাকারী ও যারা সহযোগিতা করেছে তাদের ধরতে, তাঁরা সবাই ধরা পড়বে। আমি নিজেও দাবি করি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের পরিবারের যে অধিকার লঙ্ঘিত হয়েছে সেই অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যা আইনগত প্রক্রিয়া সেটা সঠিকভাবে পরিচালিত হবে। এর মাধ্যমেই যারা অন্যায় করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

কামাল উদ্দিন আহমেদ আরও বলেন, ‘ঘটনার সময় চেয়ারম্যানের ছেলে কিভাবে মাথায় আঘাত করেছিল সেইগুলো আমরা সবাই জানি। এখন তিনি (চেয়ারম্যানের ছেলে) পালিয়ে আছেন। আমার বিশ্বাস তিনি পালিয়ে থাকতে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনী নাদিমের পরিবারের পাশেই রয়েছেন। ইতোমধ্যে সেই প্রমাণ পাওয়া গেছে। অপরাধীরা সবাই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়বেন, সেটা শুধু সময়ের অপেক্ষা।’

মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাংবাদিক গোলাম রব্বানীর নাদিমের বকশীগঞ্জ উপজেলার গোমেরপাড়ার বাড়িতে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ। এসময় তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।

এসময় তিনি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের বাড়িতে গিয়ে তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহত সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মানবধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম, পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক, উপ-পরিচালক সুম্মিত পাইক, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন