বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

৪ বিষয়ে জেলা পরিষদে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ২১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

‘শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলা পরিষদে ৪ বিষয়ের উপর প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন মুন জাহান লিজার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দৌলতুজ্জামান দুলাল, প্যানেল চেয়ারম্যান ফারহানা সোমা, সদস্য জয়নাল আবেদীন, হারুন অর রশিদ ও নাজমা আক্তার মুন্নি প্রমুখ।

বক্তারা বলেন, শুধু প্রশিক্ষণে অংশগ্রহণ করলেই হবেনা। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। তাহলেই এই প্রশিক্ষণ কোর্স সফল হবে।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, আত্মকর্মসংস্থান, জীবনমান ও নারী উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় জামালপুর জেলা পরিষদ কর্তৃক আয়োজিত ২০২২-২০২৩ অর্থবছরের সেলাই মেশিন, বিউটিফিকেশন, কম্পিউটার ও ইংলিশ স্পোকেন প্রশিক্ষণ কোর্সের উপর এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণ কোর্সে সেলাই প্রশিক্ষণ ৬০ দিন, বিউটিফিকেশন ৪০ দিন কম্পিউটার প্রশিক্ষণ ৪৮ দিন ও ইংলিশ স্পোকেন ৩৬ দিন। এ প্রশিক্ষণে ৭ জন প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২০২০-২০২১ অর্থবছরের কম্পিউটার কোর্সেও সমাপণী অনুষ্ঠানে প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE