1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভূমধ্যসাগরে অভিবাসীদের নৌকায় লিবিয়ান কোস্টগার্ডের গুলি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ভূমধ্যসাগরে অভিবাসীদের নৌকায় লিবিয়ান কোস্টগার্ডের গুলি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার সময় অভিবাসী বোঝাই একটি নৌকায় গুলি করার অভিযোগ উঠেছে লিবিয়ার কোস্টগার্ডের বিরুদ্ধে। এক ভিডিওতে মুহূর্তটি ধরা পড়ে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

জার্মানির বেসরকারি সমুদ্র পথ পর্যবেক্ষকের সদস্যরা এই ঘটনার ভিডিওটি ধারণ করে।

বিমান থেকে ভিডিও করা ফুটেজটিতে দেখা যায়, নীল রঙের কাঠের এক ছোট ইঞ্জিনের নৌকায় কমপক্ষে দুই ডজন অভিবাসী সাগর পথে ইউরোপে যাওয়ার সময় লিবিয়ার কোস্টগার্ডরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ছে। ওই সময় নৌকাটি তাদের হাত থেকে বাঁচতে দ্রুত পালাতে চেষ্টা করে।

বুধবার গ্রুপটির প্রকাশিত ভিডিওটিতে ফেলিক্স ওইয়েস নামক একজনের বরাত দিয়ে বলা হয়েছে, ‘যারা শরণার্থীদের ওপর গুলি ছুড়ছিল এবং তাদের নৌকাকে বাধা দিতে চেষ্টা করছিল তারা সেখানে শরণার্থীদের বাঁচানোর জন্য যায়নি।’

‘ইউরোপীয় ইউনিয়নের উচিত দ্রুত তথাকথিত লিবিয়ান কোস্ট গার্ডের সঙ্গে সহযোগিতার অবসান করা’, বিবৃতিতে দাবি করে গ্রুপটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন