1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডায়ানার মূর্তি উন্মোচনে কাছাকাছি উইলিয়াম-হ্যারি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

ডায়ানার মূর্তি উন্মোচনে কাছাকাছি উইলিয়াম-হ্যারি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

২০১৭ সালে ডায়ানার এই মূর্তি তৈরির কথা ভাবেন দুই ভাই
দুই যুগ আগে প্যারিসের টানেলে ভয়াবহ দুর্ঘটনা না ঘটলে ১ জুলাই ষাট বছরে পা দিতেন প্রিন্সেন ডায়ানা। বৃহস্পতিবার দিনটির স্মরণে লন্ডনের কেনসিংটন প্রাসাদে মায়ের মূর্তি উন্মোচন করলেন রাজপুত্র উইলিয়াম ও হ্যারি।

রাজ পরিবারের শিল্পী আয়ান র‌্যাঙ্ক-ব্রাডলের তৈরি ডায়ানার মূর্তিকে ঘিরে রয়েছে তিনটি শিশু। সেবামূলক কাজে মায়ের অবদানকে স্মরণীয় করে রাখতে ২০১৭ সালে ডায়ানার ২০তম মৃত্যুবার্ষিকীতে এই মূর্তি তৈরির কথা ভাবেন দুই ভাই।

স্থাপত্যের পাদদেশে ডায়ানার নাম ও মূর্তি উন্মোচনের তারিখ খোদাই করা রয়েছে। তার সামনে একটি পাথরে খোদাই করা রয়েছে ‘দ্য মেজার অব আ ম্যান’ কবিতাটির সারমর্ম। ২০০৭ সালে ডায়ানার স্মৃতিতেই লেখা হয়েছিল কবিতাটি।

এ দিনের অনুষ্ঠানের শেষে এক যৌথ বিবৃতিতে উইলিয়াম-হ্যারি বলেন, ‘‘ভালোবাসা, জীবনীশক্তি, দৃঢ়চেতা মনোভাব এবং আরও যা যা গুণ ছিল মায়ের, তার মধ্যে দিয়েই আশপাশের জীবনকে বদলে দিতে চাইতেন মা। আজ তার ৬০তম জন্মদিন। প্রতিদিন মনে হয়, মা যদি আমাদের কাছে থাকতেন। এই মূর্তি তার জীবন আর কাজের প্রতীক হয়ে উঠুক।”

বছর খানেক আগে ব্রিটেন ছেড়েছেন প্রিন্স হ্যারি। রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন। প্রকাশ্যে কেউ কিছু না বললেও আকার-ইঙ্গিতে বোঝা যায় দুই ভাইয়ের সম্পর্কে চিড় ধরেছে। মায়ের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানকে ঘিরেই ফের কাছাকাছি এলেন দুই ভাই।

দাদা প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠানের পরে দুইভাইকে আর একসঙ্গে দেখা যায়নি। তাই মূর্তি উন্মোচন অনুষ্ঠানে উইলিয়াম-হ্যারিকে নিয়ে সাংবাদিক ও চিত্রগ্রাহকদের উৎসাহ কম ছিল না।

বিশেষ এ অনুষ্ঠান উপলক্ষে চার হাজারেরও বেশি ফুল গাছে সেজে ওঠেছিল রাজপ্রাসাদের বাগান। কেনসিংটন প্রাসাদে থাকার সময়ে এই বাগানে একান্ত সময় কাটাতে পছন্দ করতেন ডায়ানা। ৪০ দিনের বেশি সময় নিয়ে বাগানটি সাজানো হয় প্রিন্সেসের পছন্দের সাদা ও হালকা রঙের ফুলে।

তবে কভিড-বিধি মেনে রাশ টানা হয়েছিল আমন্ত্রিতের তালিকায়। হ্যারি-উইলিয়াম ছাড়া ছিলেন ডায়ানার ভাই-বোনেরা। তবে সদ্যোজাত কন্যাকে নিয়ে ক্যালিফর্নিয়া থেকে আসতে পারেননি হ্যারির স্ত্রী মেগান। উইলিয়ামের স্ত্রী কেট আগেই তিন সন্তানকে নিয়ে ওই মূর্তি দেখে যায়।

সাধারণ দর্শনার্থীদের জন্য এই বাগান খুলে দেওয়া হবে সামনে, এ কথা বলা হয়েছে প্রাসাদের পক্ষ থেকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন