1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পরীমনির ঘটনা সংসদে তুললেন এমপি হারুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

পরীমনির ঘটনা সংসদে তুললেন এমপি হারুন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

চিত্রনায়িকা পরীমনি ধর্ষণ ও হত্যার চেষ্টার শিকার উল্লেখ করে বিএনপির এমপি হারুনুর রশিদ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার চেয়েছেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, সত্যিকার অর্থে যে বিষয়গুলো আজকে বিরাট আকারে নাড়া দিয়েছে সেই বিষয়গুলোকে সরকার দৃষ্টিতে নেবেন। পরীমণি বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী। সে যে ঘটনার শিকার হয়েছে, চার দিন থেকে সে বিচারপ্রার্থী। কিন্তু বিচার পাচ্ছে না। এটা কি অসত্য মাননীয় স্পিকার?

সোমবার সকালে জাতীয় সংসদে আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ আইনটি পাসের সময় জনমত যাচাই-বাছাইয়ের প্রস্তাব ও সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে জনমত যাচাইয়ের সময় হারুন বলেন, বাংলাদেশে আইন আছে কিন্তু তার ব্যবহার নাই। অভিনেত্রী পরীমণির মতো অভিনেত্রী ধর্ষণ ও হত্যাচেষ্টার কবলে পড়েছেন। কিন্তু আইন থাকার পরও তিনি বিচার পাচ্ছেন না।

হারুনুর রশীদ বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নাই। অবশ্যই এর সাথে জড়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। রবিবার এ ব্যাপারে সমস্ত মিডিয়ায় প্রচার হয়েছে, আমার আর কি বলার আছে।

প্রসঙ্গত, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী পরীমণি। সোমবার দুপুর ১২টার দিকে সাভার থানায় মামলাটি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম।

এর আগে রবিবার প্রথমে ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে অভিযোগ তোলার পর রাতে সাংবাদিকদের বনানীর বাসায় ডেকে ঘটনার বর্ণনা তুলে ধরেন পরীমণি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে তিনি লেখেন, ‘বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এই দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন