1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মানসম্মত বীজ উৎপাদন ও বিতরণে গুরুত্ব দিতে হবে: কৃষি সচিব - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মানসম্মত বীজ উৎপাদন ও বিতরণে গুরুত্ব দিতে হবে: কৃষি সচিব

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম বলেছেন, অধিক ফসল উৎপাদনের জন্য প্রকৃত কৃষকদের মাঝে উন্নতমানের বীজ সরবরাহ করতে হবে। ইউনিয়নভিত্তিক বীজ এসএসই গঠন করে মানসম্মত বীজ উৎপাদন ও বিতরণে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করতে হবে।

সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের জাতীয় কর্মশালায় ভার্চ্যুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন, ফসল ব্যবস্থাপনা সঠিকভাবে করার জন্য আমাদের সমলয় চাষাবাদে যেতে হবে। কৃষিকে বহুমুখীকরণ করে বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে হবে। অধিক উৎপাদনের মাধ্যমে আমদানি হ্রাস করতে পারলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। নিরাপদ ফসল উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি করতে হবে। স্বল্প জীবনকাল সম্পন্ন ফসল উৎপাদন করে শস্যের নিবিড়তা বৃদ্ধির মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদনে গুরুত্বারোপ করেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক একেএম মনিরুল ইসলাম, ও বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক আবদুর রাজ্জাক। স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. খায়রুল আলম। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক, উপপরিচালক, উপজেলা কৃষি অফিসাররাসহ প্রকল্প সংশ্লিষ্টরা সরাসরি ও জুমে অংশগ্রহণ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন