বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

নাটকের পোস্টারে গুরুত্ব, নির্মাণে অযত্ন: চঞ্চল চৌধুরীর ক্ষোভ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
জনপ্রিয় অভিনেতা চঞ্চল অভিনীত বেশ কিছু নাটক, টেলিফিল্ম এবারের ঈদে বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে। নিজের অভিনীত বেশ কিছু নাটকের পোস্টার শেয়ার দিয়ে চঞ্চল চৌধুরী নিজের মতামত তুলে ধরেছেন। চঞ্চল চৌধুরীর অভিযোগ নাটকের পোস্টার নির্মাণে গুরুত্ব দেওয়া হলেও নাটক নির্মাণে তেমন গুরুত্ব দেওয়া হয় না।

চঞ্চল চৌধুরী লেখেন, ‘কয়েক বছর হলো, নতুন একটা ট্রেন্ড চালু হয়েছে…..তা হলো নাটকের পোস্টার….আমি প্রথম যখন টেলিভিশন নাটকে অভিনয় শুরু করি, তখন এই চলটা ছিল না। তখন ছিল ক্যাসেট বা সিডি ডিভিডির যুগ। তখন গান বা নাটকের সিডি ডিভিডির কাভার ডিজাইন দেখতাম। আর দেখতাম সিনেমার পোস্টার। যাই হোক, সময়ের পরিবর্তনে নাটকের পোস্টার ডিজাইনও শুরু হলো। এটা খারাপ কিছু নয়….ভালো সিনেমার সঙ্গে সঙ্গে, সিনেমার নান্দনিক পোস্টারেরও একটা শৈল্পিক স্থান যুগ যুগ ধরে বিশ্ব ব্যাপী চলমান।’

আক্ষেপ নিয়ে চঞ্চল বলেন, ‘আমাদের নাটকের পোস্টারেও সেই নান্দনিকতা এসেছে, একজন শিল্পী হয়েছে আমার কাছে সেটা অতীব আনন্দের। যতটা গুরুত্ব দিয়ে একজন ডিজাইনারকে দিয়ে ইদানীং নাটকের পোস্টার তৈরি হচ্ছে, বা নাটক/সিনেমার প্রোমো তৈরি হচ্ছে, সে তুলনায় মূল কাজ অর্থাৎ নাটক বা সিনেমা নির্মাণে, অধিকাংশ নির্মাতাগণ যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না। ইদানীং অনেক নাটকের পোস্টার দেখার পর নাটকটি দেখার আগ্রহ জাগলেও, দেখতে বসে আগ্রহ টুকু উবে যায়। প্রচার সর্বস্ব এই পোস্টার কি আসলেই আমাদের নাটকের মান তৈরিতে কোন ভূমিকা রাখতে পারছে? আমার এই প্রশ্নটা নির্মাতাদের কাছে।’

তিনি আরও বলেন, ‘নাটক নির্মাণে যথেষ্ট অযত্ন দৃশ্যমান হওয়ার পরেও দেখি, শুধুই  প্রচারের স্বার্থে, পোস্টারটি অনেক আকর্ষণীয় করে দর্শকের সামনে উপস্থাপন করা হচ্ছে। মোট কথা পোস্টার আর প্রোমো দিয়েই দর্শককে একটা চমক দিতে হবে। সঙ্গে দর্শক ভিউ প্রাপ্তি নিশ্চিত করা। সকল নির্মাতাদের কাছে আমার বিনীত অনুরোধ, নাটক বা সিনেমার পোস্টার বা প্রোমো তৈরির ক্ষেত্রে আপনারা যে যত্নের বা নিষ্ঠার পরিচয় দিচ্ছেন, মূল কাজের ক্ষেত্রেও  সেই নিষ্ঠাটুকু থাকলে, আমাদের নাটক বা সিনেমা অনেক দ্রুত এগিয়ে যেতো। প্রোডাক্ট ভালো হলে, মনে হয় প্রচারের জন্য খুব বেশি কিছু লাগে না।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE