1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘ফিলিস্তিনিরা সম্মান-আশা নিয়ে বাঁচতে না পারলে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবেই’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

‘ফিলিস্তিনিরা সম্মান-আশা নিয়ে বাঁচতে না পারলে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটবেই’

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
Deputy Secretary of State Antony Blinken testifies on Capitol Hill in Washington, Tuesday, Jan. 27, 2015, before the Senate Banking Committee hearing on Iran sanctions. A group of Senate Democrats told the White House on Tuesday that they won't support passage of an Iran sanctions bill until at least the end of March. (AP Photo/Susan Walsh)
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তার মধ্যপ্রাচ্য সফরের আগে ইসরায়েল-ফিলিস্তিন সমস্যা সমাধানের একমাত্র উপায় হিসেবে দ্বি-রাষ্ট্র নীতির প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ১১ দিনের হত্যাযজ্ঞ শেষে যুদ্ধবিরতি ঘোষণার পর তিনি এমন মন্তব্য করলেন।

এবিসি’র দিস উইককে রবিবার ব্লিনকেন বলেন, ইতিবাচক কোনো পরিবর্তন না ঘটলে এবং ফিলিস্তিনিরা যদি আরও সম্মান ও আশা নিয়ে বাঁচতে না পারে, তবে এ ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে যা কারও কাম্য নয়।

এদিকে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ঘোষণায় বলা হয়েছে, ব্লিনকেন আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। ইসরায়েল, ফিলিস্তিন ও আঞ্চলিক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে তার।

‘দ্বি-রাষ্ট্র সমাধান নীতি’র ভিত্তিতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইসরায়েল-ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে আসছে। কিন্তু ট্রাম্প প্রশাসন এসে একচোখা নীতি গ্রহণ করে এবং ফিলিস্তিনে মার্কিন সহায়তা বন্ধ করে দেয়।

জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই রাষ্ট্র সমাধান নীতি আবার সামনে আসে।

এ অবস্থায় ব্লিনকেন আরও ইতিবাচক সুরে ইসরায়েল-ফিলিস্তিনের জন্য সমান পদক্ষেপের বিষয়ে তার মত ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি ফিলিস্তিনের জন্য মানবিক সহায়তার বিষয়েও গুরুত্বারোপ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন