1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুর্নীতিবাজ আমলা ও আশ্রয়দাতাদের বিচার দাবি গণফোরামের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

দুর্নীতিবাজ আমলা ও আশ্রয়দাতাদের বিচার দাবি গণফোরামের

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২২ মে, ২০২১
  • ২০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দুর্নীতিবাজ আমলা ও তাদের আশ্রয়দাতা রাজনীতিবিদদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে গণফোরাম।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, হেনস্তাকারীদের গ্রেপ্তার ও ‘কালো আইন’ বাতিলের দাবিতে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে গণফোরামের মুখপাত্র ও জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী তার বক্তব্যে এসব বলেন।

সুব্রত চৌধুরী বলেন, ‘রোজিনা ইসলাম একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিক। তাকে হেনস্তা ও কারাবন্দি করার মধ্য দিয়ে সরকার সাংবাদিক ও প্রতিবাদী মুখ বন্ধ করার চক্রান্ত করছে। জবাবদিহিহীন আমলানির্ভর এ সরকারের স্বাস্থ্য, আইসিটি, অর্থ, শিক্ষা ও স্থানীয় সরকার মন্ত্রনালয়সহ সব জায়গায় লাগামহীন দুর্নীতির চিত্র গনমাধ্যমে ভেসে উঠছে। দুর্নীতির তদন্ত হয় না। দেশের সম্পদ লুণ্ঠন ও ভাগাভাগি হচ্ছে। তাই অবিলম্বে দুর্নীতিবাজ আমলা ও তাদের আশ্রয়দাতা রাজনীতিবিদদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক’।

সুব্রত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গণফোরাম নেতাদের মধ্যে আরো বক্তব্য দেন অ্যাডভোকেট মহসীন রশিদ, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মেজর (অব.) আসাদুজ্জামান বীর বিক্রম, মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট হেলাল উদ্দিন, লতিফুল বারী হামিম, রওশন ইয়াজদানি, মোকলেসুর রহমান বাবুল, এডভোকেট মাহবুবুর রহমান, যুব নেতা মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্রনেতা সানজীদ রহমান শুভ, কামাল উদ্দিন সুমন প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন