1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঈদের দিন বড়ভাইয়ের সাথে দূরত্ব শেষ হয়ে গেছে: মির্জা কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

ঈদের দিন বড়ভাইয়ের সাথে দূরত্ব শেষ হয়ে গেছে: মির্জা কাদের

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২২ মে, ২০২১
  • ২৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতুমন্ত্রী ও বড়ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে যে দূরত্ব ছিল তা রমজানের ঈদের দিনই মিটে গেছে বলে জানিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

দেশ রূপান্তরের প্রতিবেদকের সঙ্গে টেলিফোনে শনিবার মির্জা কাদের আরও বলেন, আজকে বড় ভাই ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছি। তিনি কোম্পানীগঞ্জের শান্তি স্থাপনের জন্য আমাকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সেই অনুযায়ী কাজ করব।

এদিন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন মির্জা আবদুল কাদের। এর আগে ওবায়দুল কাদেরের ধানমন্ডির বাসভবনে দুই ভাইয়ের বৈঠক হয়। আধা ঘণ্টার বেশি এই বৈঠকে কোম্পানীগঞ্জের দলীয় রাজনীতি নিয়ে আলোচনা হয় জানান আবদুল কাদের।

কাদের মির্জা বলেন, আমাদের যে দূরত্ব ছিল তা ঈদের দিনই শেষ হয়ে গেছে। তিনি (ওবায়দুল কাদের) লোক মারফত আমাকে ফোন করতে বলেছেন ফলে দুজনের কথা হয়। আজকে সৌজন্য সাক্ষাৎ। এই সাক্ষাতের মধ্য দিয়ে আপনি সত্য বচন থেকে সরে আসবেন কিনা জানতে চাইলে বসুরহাটের আলোচিত এই নেতা বলেন, সত্য আমি বলবই।

তিনি জানান, সাক্ষাতে আমার অসুস্থ ছোট ভাইকে নিয়ে আলোচনা হয়। ছোট ভাই মনে হয় ক্যানসারে আক্রান্ত। ওর চিকিৎসার বিষয়ে আলাপ করলাম। চিকিৎসার জন্য তাকে ব্যাংককে নেওয়া হতে পারে।

তিনি বলেন, ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জে যে রাজনৈতিক পরিস্থিতি, এই অবস্থা থেকে উত্তরণের জন্য, শান্তি স্থাপনের জন্য কিছু দিক নির্দেশনা তিনি আমাকে দিয়েছেন। উনি যে দিকনির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আমার কার্যক্রম পরিচালনা করব। তবে কম্প্রোমাইজ করে নয়।

মির্জা বলেন, সৌজন্য সাক্ষাতে ওবায়দুল কাদের আমাকে বলেন, তুমি অনেক কথাই বলেছ আমি কোনো পাল্টা বক্তব্য দিইনি। কারণ আমি জানি তুমি একদিন ঠিকই বুঝবে।

নোয়াখালী জেলা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আপনি যে অভিযোগ করেছিলেন সেটা নিয়ে কি আলোচনা হয়েছে জানতে চাইলে মির্জা বলেন, ওই বিষয়ে উনি দ্বিমত পোষণ করেন নাই। দুর্নীতি, অপরাজনীতি এগুলোর বিষয়ে উনি বলেছেন, আমার নেত্রী (শেখ হাসিনা) দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার। আমিও ব্যক্তিগতভাবে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার। এগুলোর সাথে কোন দ্বিমত নাই।

জেলা আওয়ামী লীগের বিষয়ে তিনি বলেছেন, নেত্রীর টেবিলে আছে। এটা প্রক্রিয়াধীন আছে। তিনি অচিরেই সিদ্ধান্ত দেবেন। ভাবির বিষয়ে (ওবায়দুল কাদেরের স্ত্রী) আপনি যে অভিযোগ করেছিলেন সে বিষয়ে কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পারিবারিক বিষয়ে আর কিছু বলতে চাই না। তবে ভাবির সঙ্গে কথা বা সাক্ষাৎ হয়নি বলে জানান তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন