1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অক্সফোর্ডের টিকা অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

অক্সফোর্ডের টিকা অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ৩০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেরিতে হলেও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিভিন্ন দেশে এই টিকা অনুমোদন দিলেও ইইউ দেরি করায় সমালোচনা উঠেছিল।

অবশেষে শুক্রবার ইইউর নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয়ান মেডিসিনস অ্যাজেন্সি (ইএমএ) এই টিকার অনুমোদন দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে।

এখন থেকে ইউনিয়নভুক্ত যে কোনো দেশে ১৮ বছর থেকে ৬৪ বছর বয়সী ব্যক্তিকে এ টিকা দেওয়া যাবে।

এর আগে ইএমএ দুটি টিকার অনুমোদন দেয়। অক্সফোর্ডেরটা নিয়ে ইউরোপের দেশগুলোতে টিকার সংখ্যা এখন তিনে দাঁড়াল। এর আগে দুই মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার ও মডার্নার দুইটি টিকার অনুমোদন দেয় ইএমএ।

এতদিন অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন না দেওয়ায় বেশ সমালোচনার মুখে পড়ে ইইউ। বিষয়টি নিয়ে জীবন নিয়ে ছিনিমিনি খেলার সঙ্গেও তুলনা করেছিলেন অনেকে। বাগ্‌যুদ্ধেও জড়িয়ে পড়ে অ্যাস্ট্রাজেনেকা ও ইইউ।

গত বছর ৪০০ মিলিয়ন ডোজ টিকা কিনতে অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করে ইইউ। কিন্তু এতোদিন এই টিকার অনুমোদন না দেওয়ায় সেই চুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত অনেক দেশেই টিকার স্বল্পতা দেখা গিয়েছিল। ফলে জনগণকে টিকা দিতে গিয়ে হিমশিম খাচ্ছিল সরকারগুলো। ফলে যে গতিতে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল সেটা ধীরগতির হয়ে পড়ে। তবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দেওয়ায় আবারও সেই গতি ফিরে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে বয়স্কদের ক্ষেত্রে করোনা টিকার প্রতিক্রিয়া নিয়ে যথেষ্ট তথ্য নেই, তাই অক্সফোর্ডের টিকা ৬৫ বছরের বেশি বয়সীদের না দেওয়ার সুপারিশ করে জার্মানি।

অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছিল অ্যাস্ট্রাজেনেকা। তারা জানায়, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রেও টিকা সমান কার্যকর। দুটি ডোজ নেওয়ার পর ১০০ শতাংশ ক্ষেত্রে বয়স্কদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে।

তারপরও জার্মানির ভ্যাকসিন কমিটি বলছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা ৬৪ বা তার কম বয়সীদের দেওয়া উচিত। ইএমএ’র অনুমোদনেও বিষয়টি প্রতিফলন ঘটেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন