1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সিঙ্গাপুরে করোনা অ্যান্টিবডি নিয়ে শিশুর জন্ম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সিঙ্গাপুরে করোনা অ্যান্টিবডি নিয়ে শিশুর জন্ম

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সিঙ্গাপুরে সন্তান জন্ম দিয়েছেন করোনা আক্রান্ত এক নারী। অ্যান্টিবডি নিয়েই ওই শিশু জন্ম গ্রহণ করেছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলতি বছরের মার্চে অন্তঃসত্ত্বা অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত হন ক্যালিন এনজি-চ্যান নামে সিঙ্গাপুরের ওই নারী।

রবিবার স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, নভেম্বরে এক ছেলে শিশুর জন্ম দেন চ্যান।

দেখা গেছে, মা করোনা আক্রান্ত হলেও নবজাতক ছিল সংক্রমণ মুক্ত। এমনকি তার দেহে পাওয়া গেছে করোনা অ্যান্টিবডি।

সিঙ্গাপুরের কাগজ স্ট্রেট টাইমসকে চ্যান বলেন, ‘গর্ভাবস্থায় বাচ্চার কাছে আমি অ্যান্টিবডি স্থানান্তর করেছি বলে চিকিৎসকেরা ধারণা করেছেন।’

করোনা আক্রান্ত হওয়ায় কিছুটা অসুস্থ ছিলেন চান। তবে আড়াই মাস পর হাসপাতাল থেকে তিনি ছাড়া পান।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল (এনইউএইচ)-এ সন্তান জন্ম দেন চান। রয়টার্স থেকে যোগাযোগ করা হলে চ্যান এবং এনইউএইচ তাৎক্ষণিক কিছু বলতে রাজি হয়নি।

গর্ভাবস্থায় মা থেকে শিশুর শরীরে করোনা সংক্রমিত হতে পারে কি না, এ ঘটনায় নতুন একটি সূত্র পাওয়া গেল বলে মনে করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, করোনা আক্রান্ত একজন গর্ভবতী নারী ভ্রূণের মাধ্যমে বা গর্ভাবস্থায় বা প্রসবকালে ভাইরাসটি সন্তানের মধ্যে স্থানান্তরিত করে কি না সেটি এখনো জানা যায়নি। এমনকি মায়ের দুধ খাওয়ার সময়ও বাচ্চার ক্ষেত্রে এমনটি ঘটেনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন