1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৪৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

আমরা শিক্ষাকে বিশ্বমানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বঙ্গবন্ধুর বাংলাদেশে সকল শিক্ষার্থী মান সম্মত শিক্ষার মাধমে বিশ্ব নাগরিকে পরিণত হবে। শেখ হাসিনার এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা বদ্ধপরিকর।

রবিবার দুপুরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে শিবচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে কারিগরি শিক্ষার বিকল্প নাই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

তিনি বলেন, আমরা কারিগরি শিক্ষার উপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। কারন বাংলাদেশকে উন্নতি শিখরে নিয়ে যেতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষার ইমপ্রুভমেন্ট অন্তত ৫০ ভাগে নিয়ে যেতে হবে।

বিএনপি’র সমালোচনা করে মন্ত্রী বলেন,বঙ্গবন্ধুর কন্যা যে পরিকল্পনাই গ্রহণ করেন তখন তারা বলেন উচ্চাভিলাষী পরিকল্পনা।  উচ্চাভিলাষী হওয়া দোষ নয় যদি সেই উচ্চাভিলাষ পূরণ করা যায়। শেখ হাসিনা সরকার প্রতিটি পরিকল্পনাই বাস্তবায়ন করেছেন। বাংলাদেশকে যারা হেয় প্রতিপন্ন করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় সেই সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে।

শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শবনম জাহান শীলা,জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র আওলাদ হোসেন খানসহ অন্যরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন