1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাপানে কবর দেয়ার ‘জায়গা পাচ্ছেন না’ মুসলিমরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

জাপানে কবর দেয়ার ‘জায়গা পাচ্ছেন না’ মুসলিমরা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৩৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জাপানে বসবাসকারী মুসলিমরা সাংস্কৃতিক বিধিনিষেধের কারণে প্রিয়জনকে সমাহিত করার মতো জায়গার সংকটে ভুগছেন বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম নিক্কে।

জাপানে ৯৯ শতাংশ মৃতদেহ দাহ করা হয়। যার কারণে স্থানীয়রা কবর দেয়ার জন্য জায়গা দিতে চান না; অথবা দেন না বললেই চলে। কিন্তু ইসলাম ধর্মে মৃতদেহ পোড়ানো সম্পূর্ণ নিষেধ।

নিক্কের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানে বিভিন্ন দেশের নানান সংস্কৃতির প্রবাসীদের বসবাস বাড়তে থাকায় সমাধিক্ষেত্র নিয়ে সংকটও বড় হচ্ছে।

জাফর সাঈদ নামের ৩৯ বছর বয়সী এক পাকিস্তানি নাগরিক জানালেন নিজের অভিজ্ঞতার কথা। গর্ভপাতের কারণে ৯ বছর আগে তার বড় ছেলে পৃথিবীতে আসার আগেই মৃত্যুবরণ করে।

ছেলের জন্য কবরের জায়গা ম্যানেজ করতে পৌর অফিসে কয়েক ঘণ্টা ছোটাছুটি করতে হয় তাকে। শেষ পর্যন্ত যেখানে কবর দিতে পারেন, সেখানে এখন আর জায়গা নেই। ইতিমধ্যে ২০ মুসলিমের শেষ ঠিকানা হয়েছে ওই গোরস্থানে।

কর্মসংস্থানের সুবিধা বাড়ায় জাপানে এশিয়ার অনেক মুসলিম দেশ থেকে প্রবাসীদের বসবাস গত কয়েক বছরে বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে বাংলাদেশি আছেন ১৬ হাজার ৬০০’র মতো। ইন্দোনেশিয়ান ৬৬ হাজার। পাকিস্তানি আছেন প্রায় ১৮ হাজার।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন