1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সালমান-রণবীরের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন ক্যাটরিনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সালমান-রণবীরের সঙ্গে প্রেম নিয়ে যা বললেন ক্যাটরিনা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ৮৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দীপিকা, বিপাশার সঙ্গে প্রেমের গুঞ্জনের পরে এক সময় রণবীর কাপুরের মন থিতু হয়েছিল ক্যাটরিনা কাইফের কাছে। সে অনেক বছর আগের কথা। ২০০৯ সাল। রাজকুমার সন্তোষীর ‘আজব প্রেম কি গজব কাহিনি’তে একসঙ্গে কাজ করেছিলেন দু’জন। কার্যত সেখান থেকেই তাদের প্রেমের কাহিনির সূত্রপাত। এ কথা নিজেই কয়েক বছর আগে ‘জগ্গা জাসুস’ ছবির একটি প্রমোশন ইভেন্টে জানিয়েছিলেন রণবীর। তার আগে যদিও বহু বছর ক্যাটের সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছে। তারা দু’জনেই মুখে কোনও কথা না বললেও, ইন্ডাস্ট্রির আনাচে কানাচে রটে গিয়েছিল তাদের সম্পর্কের কথা।

যদিও ক্যাটরিনা বরাবরই বলিউডের প্রথম সারির এই দুই অভিনেতার সঙ্গে নিজের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে এক স্বাক্ষাৎকারে ক্যাটরিনা বলেছিলেন, “আমার যখন বয়স ১৮ তখন থেকে সালমানকে চিনি। এত বছর ধরে কোনও মানুষের ঘনিষ্ঠ পরিসরে থাকলে স্বাভাবিক ভাবেই তার সঙ্গে একটা সমীকরণ তৈরি হয়। আবার সময়ের সঙ্গে তা বদলেও যায়। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। তার মানে এই নয় যে সেই মানুষটার গুরুত্ব কমে যায় কোনও ভাবে।”

সালমানের সঙ্গেই ক্যারিয়ারের বড় ব্রেক পান ক্যাটরিনা। তার পর একের পর এক সুপারহিট ছবি দিয়ে বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করেন তিনি। সালমানের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের পরেও ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’-এর মতো সফল ছবিতে কাজ করেছেন নায়িকা। এই ছবিগুলির আগে ‘ফিতুর’, বার বার দেখো’, ‘জগ্গা জাসুস’-এর মতো বাণিজ্যিকভাবে অসফল কিছু ছবি করে কার্যত ব্যাকফুটে চলে গিয়েছিলেন ক্যাটরিনা। সালমানের সঙ্গে জুটি বেঁধেই আবার সাফল্যের মুখ দেখেন তিনি ।

অন্য দিকে, রণবীরের সঙ্গে তার সম্পর্কেও নায়িকা চিরকাল বন্ধুত্বের ট্যাগ ঝুলিয়ে রেখেছেন। রণবীরের  প্রশংসা করে বলেছিলেন তিনি সেটে প্রত্যেকের সঙ্গেই প্রচুর কথা বলতেন। কাজের সূত্রে বন্ধুত্ব হওয়ার পর একসঙ্গে অনেক সময় কাটানোর কথাও অকপটে স্বীকার করেন ক্যাটরিনা। কিন্তু বন্ধুত্ব থেকে এক ধাপ এগিয়ে প্রেমের কথা স্বীকার করেননি তিনি।

আপাতত এসব কিছুই অতীত। রণবীর সাত পাক ঘুরতে চলেছেন আলিয়ার সঙ্গে। সালমানের মন জুড়ে নাকি বিদেশিনী ইউলিয়ার রাজত্ব।  ক্যাটরিনার সঙ্গেও ভিকি কৌশলের প্রেমের গুঞ্জন ক্রমশ ঘন হচ্ছে। তিন জনেই নিজেদের মতো করে জীবনে এগিয়ে গিয়েছেন। তবু এত বছর পরেও বলিউডের এই ত্রিকোণ প্রেমের গল্প যেন ফিরে ফিরে আসে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন