1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খুলে দেওয়া হচ্ছে চীনের প্রায় ৭০ হাজার সিনেমা হল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

খুলে দেওয়া হচ্ছে চীনের প্রায় ৭০ হাজার সিনেমা হল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন মহামারি আকার ধারণ করেছে। বিশ্বজুড়ে প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনার কারণে বন্ধ হয়ে যায় দেশের সব সিনেমা হল। তবে দুই মাসের ব্যবধানে করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করছে দেশটি। এখন দেশটির থিয়েটারগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, এ মাসের শেষে চীনের প্রায় ৭০ হাজার প্রেক্ষাগৃহ চালু হবে। আর এ সপ্তাহে চালু হওয়ার কথা রয়েছে বেশ কয়েকটি।

একই তথ্য জানিয়েছে ফোর্বস। তাদের তথ্যমতে, হলিউডের বিখ্যাত ‌‘হ্যারি পটার’- চলচ্চিত্রের আট কিস্তি থ্রিডি আকারে মুক্তি দেওয়া হচ্ছে চীনে। থাকছে আরও বেশ কয়েকটি পশ্চিমা ছবির চাইনিজ সংস্করণ।

আর এ কারণে প্রেক্ষাগৃহগুলো নতুন করে সাজানো চলছে। এতে এখন শোভা পাচ্ছে বিভিন্ন ছবির পোস্টার।

সিনেমা হলগুলো খুললেও দর্শকদের সচেতন থাকতে বলা হয়েছে। মাস্ক ছাড়া সিনেমা হলে ঢোকার অনুমতি নেই। হলে ঢোকার আগের সবার শরীরের তাপমাত্রাও মাপা হবে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষ দিকে দেশটির উহানে প্রথম পাওয়া যায় করোনা ভাইরাস। এতে এ পর্যন্ত মারা গেছেন ১৩ হাজারেরও বেশি মানুষ। সারা বিশ্বে এখন পর্যন্ত ৩ লাখ ১১ হাজার জন আক্রান্ত হয়েছেন। মহামারি এই ভাইরাস বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করোনায় আক্রান্তদের মধ্যে ৯৫ হাজার ৭৯৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন