1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফেনীতে ২,০৫৬ জন হোম কোয়ারেন্টাইনে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

ফেনীতে ২,০৫৬ জন হোম কোয়ারেন্টাইনে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মার্চ, ২০২০
  • ৫৪১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ফেনী, জন, হোম, কোয়ারেন্টাইন, পূর্বপশ্চিমবিডি

ফেনীতে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ৩৭৫ জন প্রবাসীসহ তাদের পরিবারের ২,০৫৬ জন সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

রোববার (২২ মার্চ) ফেনী জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, ফেনী জেলায় এ র্পযন্ত ৫ হাজার ৩০০ জনের বেশি প্রবাসী বাড়ি ফিরেছেন। এর মধ্যে ৩৭৫ জন প্রবাসী হোমে কোয়ারেন্টাইনে রয়েছেন।

এদিকে ৩১ প্রবাসী ও তাদের পরিবারের ১২১ জনসহ মোট ১৫২ জনের কোয়ারেন্টাইন শেষ হয়েছে। কোয়ারেন্টিন শেষ হওয়ায় তাদের মৌখিকভাবে ছেড়ে দিয়েছে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগ।

কোয়ারেন্টাইনে থাকা সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়া কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণ করছেন স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মী। বাকি বিদেশফেরতদের কোনো তথ্য না থাকায় তাদের হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা সম্ভব হচ্ছে না। ইমিগ্রেশন থেকে যে তথ্য দেওয়া হয়েছে সে ঠিকানা অনুযায়ী তাদের পাওয়া না যাওয়ায় হোম কোয়ারেন্টাইনে দেওয়া সম্ভব হচ্ছে না।

এদিকে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের জেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান মেম্বারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে দেখভালের জন্য। সিভিল পোশাকে পুলিশও কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের পর্যবেক্ষণ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবাসীদের হোম কোয়ারেন্টাইনে মানার নির্দেশনা দেওয়া হয়েছে। যারা এ নির্দেশনা মানবেন না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইতোমধ্যে হোম কোয়ারেন্টিন না মানায় ফুলগাজী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সামাজিক নিরাপত্তার কথা চিন্তা করে তাদের নাম-পরিচয় গোপন করা হয়েছে বলে জানান ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জমান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন