1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জর্জিয়ার পর মিশিগান ধাক্কায় আশা ফিকে ট্রাম্পের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

জর্জিয়ার পর মিশিগান ধাক্কায় আশা ফিকে ট্রাম্পের

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৩৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
An October 1, 2020 photo shows US President Donald Trump upon arrival at Andrews Air Force Base in Maryland on October 1, 2020 after he returned to Washington, DC following a fundraiser in Bedminster, New Jersey. (Photo by MANDEL NGAN / AFP)

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পক্ষে নেওয়ার ডোনাল্ড ট্রাম্পের চেষ্টায় এবার কফিনে শেষ পেরেক ঠুকলেন মিশিগানের আইনপ্রণেতারা।

এই রাজ্যে জো বাইডেনকে জয়ী ঘোষণার সম্ভাব্য ফলাফল পাল্টানোর আবেদন করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন তারা।

বিবিসি জানায়, হোয়াইট হাউসে এক বৈঠকে পর ভোট বৈধতার বিষয়ে ‘স্বাভাবিক প্রক্রিয়া’ অনুসরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই আইনপ্রণেতা।

এর আগে দিনের শুরুতে জর্জিয়ার ভোট পুনর্গণনায় রুদ্ধশ্বাস লড়াইয়ে বাইডেনকে জয়ী ঘোষণা করা হলে বড় ধাক্কা খান ট্রাম্প।

ডেমোক্র্যাট প্রার্থী আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। শুক্রবার বাইডেনের অন্তর্বর্তী টিম প্রথম ১০০ দিনের অগ্রাধিকারমূলক পদক্ষেপগুলো ঠিক করেছে।

তখনো হোয়াই হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘যাইহোক, আমি বিজয়ী হয়েছি।’

সিএনএন, ফক্স ও বিবিসির রেজাল্ট প্রোজেক্টশনে বলা হয়, জয়ের জন্য ২৭০ ইলেক্টোরালের ম্যাজিক ফিগার পার হয়ে ৩০৬টি ইলেক্টোরাল নিশ্চিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী। ট্রাম্পের ইলেক্টোরালের সংখ্যা ২৩২টিতে গিয়ে থেমেছে।

অবশ্য ভোট গণনায় ‘কারচুপির’ অভিযোগ এনে এখনো পরাজয় স্বীকার করেননি ট্রাম্প। যদিও কোনো ধরনের কারচুপির অভিযোগ নাকচ করে দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন