1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
৭৩ বছরে ২৩ বছর বয়সী এক ছাত্রী মুরিদকে বিয়ে ফেনীর ফুল হুজুরের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

৭৩ বছরে ২৩ বছর বয়সী এক ছাত্রী মুরিদকে বিয়ে ফেনীর ফুল হুজুরের

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ১৩৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুরের পীর জামশেদ আলম ওরফে ফুল হুজুর ৭৩ বছর বয়সে ২৩ বছর বয়সী এক ছাত্রীকে বিয়ে করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর ফেনীতে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে।

ওই তরুণীর বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাট এলাকায়। ফুল হুজুর বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ইমাম হায়াতের অনুসারী।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানায়, দীর্ঘদিন ফেনী সদর উপজেলার ফকিরহাট এলাকায় নিজের মুরিদদের আহ্বানে মাঝে মধ্যে অবস্থান করতেন নবাবপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের এলাকার ফুল হুজুর। এ সুবাদে স্থানীয় নারী-পুরুষ অনেকের সঙ্গেই তার পীর-মুরিদ সম্পর্ক গড়ে ওঠে।

স্থানীয়রা জানায়, ওই মেয়ের পরিবারের সঙ্গে ফুল হুজুরের সম্পর্কের কারণে ফেনী জিয়া মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী তানজিনা আক্তার (২৩) তার আদর্শে অনুপ্রাণিত হয়। একপর্যায়ে ফুল হুজুর তার পরিবারের নিকট বিয়ের প্রস্তাব দিলে ওই ছাত্রী তা গ্রহণ করেন। তানজিনা বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের নুর বক্স মিয়াজির বাড়ির প্রবাসী দুলালের মেয়ে।

ছাত্রীর নানা নুর করিম বিয়ের অনুষ্ঠান শেষে জানান, তার নাতনি ফুল হুজুরের মুরিদ। বুধবার দুপুরের দিকে ১০ লাখ টাকা কাবিনে ঢাকার আদালত এলাকায় ফুল হুজুরের তরিকার প্রধান দরবারে বড় আয়োজনে বিবাহ সম্পন্ন হয়েছে। হুজুরের সঙ্গে নাতিনের বিয়ে দিতে পেরে আমরা খুশি।

এদিকে ফুল হুজুরের এক মুরিদ জানান, ৭৩ বছর বয়স পর্যন্ত হুজুর বিয়ে বন্ধনে আবদ্ধ হননি। কাতালিয়ার ছাত্রী আগে থেকেই হুজুরের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। হুজুর স্বপ্ন যোগে বিবাহের নির্দেশনা পেয়ে বৃদ্ধ বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতে আইনের কোন ব্যত্যয় ঘটেনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন