1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অফিস চলাকালে সরকারি চিকিৎসকরা বেসরকারিতে সেবা দিতে পারবেন না - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

অফিস চলাকালে সরকারি চিকিৎসকরা বেসরকারিতে সেবা দিতে পারবেন না

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৫৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অফিস চলাকালে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি কোনো স্বাস্থ্য প্রতিষ্ঠানে সেবা দিতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটির এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, অফিস চলাকালে সরকারি হাসপাতালের কোনো চিকিৎসক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না। তবে কোনো কারণে কর্মরত অবস্থায় থাকলে টাস্কফোর্স ও সংশ্লিষ্টদের জানাতে হবে।

এ ছাড়া হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব ও ক্লিনিকগুলোতে লাইসেন্স ও নিবন্ধন নম্বর স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

সভায় টাস্কফোর্স সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে বলেও সিদ্ধান্ত হয়।

এ ছাড়া অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যারা ১৬ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারেনি তাদের লাইসেন্স আবেদন গ্রহণ না করার সিদ্ধান্ত হয়।

স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য-১ অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং টাস্কফোর্স কমিটির আহ্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে এ সভায় টাস্কফোর্স কমিটির সদস্য সচিব শিব্বির ওসমানী, স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ফরিদ হোসেন মিঞা, যুগ্ম-সচিব সালমা তানজিয়া, যুগ্ম-সচিব সায়লা ফারজানাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন