1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাশিয়ায় দার্শনিক ক্যান্টকে নিয়ে তর্কের জের ধরে গোলাগুলি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ

রাশিয়ায় দার্শনিক ক্যান্টকে নিয়ে তর্কের জের ধরে গোলাগুলি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৪২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আঠারো শতকের বিখ্যাত দার্শনিক ইমানুয়েল ক্যান্ট ও তার তত্ত্ব নিয়ে তর্কাতর্কির জের ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটির দক্ষিণাঞ্চলের রোস্তভ অন ডন শহরের একটি নিত্যপণ্যের দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুই ব্যক্তির তর্কাতর্কির একপর্যায়ে গুলি চালানো হয়। ক্রিটিক অফ পিওর রিজনের রচয়িতা দার্শনিক ক্যান্টকে নিয়েই তর্কের সূচনা বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা আর আই এ।

খবরে জানানো হয়, তর্কাতর্কির একপর্যায়ে সন্দেহভাজন পকেট থেকে পিস্তল বের করে বিপক্ষের ব্যক্তিকে লক্ষ্য করে কয়েক দফা গুলি ছোঁড়ে। পিস্তলে রাবার বুলেট ছিল। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা এখন আশংকামুক্ত।

আধুনিক দর্শনবিদ্যার অন্যতম পুরোধা ক্যান্ট কোয়েনিগসবার্গে বসবাস করতেন। বর্তমানে এটি রাশিয়ার কালিনিনগ্রাদ শহরে পড়েছে। রাশিয়ায় এখনো তার দর্শন নিয়ে আলোচনা হয়, মদের টেবিলের আড্ডাও তার ব্যতিক্রম না। তবে তার দর্শন নিয়ে তর্কের জের ধরে গোলাগুলির ঘটনা একেবারেই বিরল।

সুত্র: রয়টার্স

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন