1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে সন্ধ্যা ৬ টার পরে ঔষধের দোকান ছাড়া আর কোন দোকান খোলা থাকবে না প্রেসিডিয়াম সদস্য - শাজাহান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার। আরাফার ময়দানে কতক্ষণ থাকতে হবে, কী দোয়া পড়বেন- সম্পূর্ণ গাইড ভ্রমণের সেরা সঙ্গী এখন ভিভো ভি৭০ এফই ও ভি৭০

মাদারীপুরে সন্ধ্যা ৬ টার পরে ঔষধের দোকান ছাড়া আর কোন দোকান খোলা থাকবে না প্রেসিডিয়াম সদস্য – শাজাহান খান

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ৮২৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর।।
সন্ধ্যা ৬ টার পরে ঔষধের দোকান ছাড়া আর কোন দোকান খোলা থাকবে না’ যদি কাউকে অহেতুক বাহিরে ঘোরাঘুরি বা দোকান খোলা থাকে তাহলে তাদের শাস্তি ও জরিমানা করা হবে-বৃহস্পতিবার বেলা ১১ দিকে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে কর্মহীন ১হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের সদস্য ফারুক খানের ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি একথা বলেন।
মাদারীপুর শহরের পুরান বাজার এলাকায় চেম্বার অব কমার্স এর সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খানের ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন ১হাজার কুলি শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শজাহান খান বলেন, দেশে খাদ্য সংকট নেই, সরকার যথেষ্ঠ খাদ্য মজুদ রেখেছেন। আর গরীবের ত্রাণ নিয়ে খেলা করা যাবে না, তাহলে কঠিন শাস্তি পেতে হবে।
করোনার কারনে সরকার ঘোষিত বন্ধ থাকা মাদারীপুর শহরের হায়দার কাজী জুট মিলের ৫০০ শ্রমিকের মাঝে দুপুরে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় শাজাহান খান বলেন, এভাবে প্রতিটি মিল কল কারখানার মালিকরা যদি শ্রমিকদের পাশে দাড়াতো তাহলে এ দূর্যোগের সময় কর্মহীন মানুষের কষ্ট লাঘব হত। তাছাড়া প্রধান মন্ত্রীর নির্দেশ কোন কর্মহীন মানুষ যেন সরকারি অনুদান থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং সরকারি নির্দেশ মেনে চলে নিজে সুস্থ্য থাকুন, আপনি আপনার পরিবার ও আমার দেশের মানুষকে সুস্থ্য রাখুন।
ত্রাণ বিতরণকালে বিভিন্ন স্থানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজ উদ্দিন খান, সদর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান কালু খান, দুধখালী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আউয়ুব খান, আলহাজ্ব কাজী হায়দার হোসেন, কাজী আকতার হোসেন, কাজী মোকতার হোসেন,কাজী সাত্তার হোসেন প্রমুখ।
চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী এমপি’র ব্যক্তিগত তহবিল থেকে বৃহস্পতিবার সকালে জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বেদে পল্লীতে শতাধিক বেদে পরিবারের মাঝে খাবার সহায়তা প্রদান করা হয়।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন