1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজৈরে সাংবাদিক সোহেলের পিতার উপর হামলা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

রাজৈরে সাংবাদিক সোহেলের পিতার উপর হামলা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০
  • ১৪২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সাংবাদিক সোহেলের পিতা

মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথা কাটাকাটির জের ধরে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার রাজৈর থানা প্রতিনিধি সাংবাদিক আকাশ আহাম্মেদ সোহেলের পিতার উপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।গত বুধবার (১ এপ্রিল) পুর্ব সরমোঙ্গল পল্লিবিৎদ্যুত এলাকায় আনুমানিক দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। বর্তমানে সাংবাদিক সোহেলের পিতা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছে।

সাংবাদিক আকাশ আহাম্মেদ সোহেল বলেন ,কিছুদিন আগে রাজৈর আবাসিক এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তির সাথে কথা কাটকিাটি হয় এবং সেই জের ধরিয়া আমাকে একাদিক বার ক্ষতি করার চেষ্টা করে। গত ৩১ মার্চ রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে কাঠের পুল এলাকায় আমার উপরে জাকিরসহ ৩/৪জন সন্ত্রাসী হামলা চালালে আমি বাচার জন্য চিৎকার দিলে আমার ডাকে স্তানীয় লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । আমাকে তাহারা সময় সুযোগ মত ক্ষতি করতে না পেরে আমার পিতার উপর জাকির হোসেন (৪০), জাহিদ শেখ(২৫) ,আছাদ শেখ(২৮) ,ইব্রাহীম শেখ(৩০) সহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন প্রকাশ্যে হামলা চালায়। আমি একজন সাংবাদিক হয়ে জাতির জন্য কাজ করে আসছি, আমি এবিষয়ে রাজৈর থানায় একটি অভিযোগ পত্র জমা দিয়েছি। আমার পিতার উপর যারা হামলা চালিয়েছে আমি এদের বিচার চাই।

জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক, আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ১ মাসের মধ্যে মাদারীপুর জেলায় পিতাসহ ৬জন সাংবাদিক সন্ত্রাসী হামলায় স্বীকার হয়েছে। এদের মধ্যে নারী সাংবাদিক সাবরীন জেরীনসহ ৩ সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালিয়েছে এলজিইড,র কর্মচারী নাসির উদ্দিন ও ঠিকাদাররা। এদিকে মাদারীপুরের শিবচরে সাংবাদিক মো. আবু সালেহ মুসা ওরফে রওসাদ কে মটরসাইকেল চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এই মাদারীপুরে জাতির বিবেকদের যারা ধংশ করতে চায় এদের কি কোন বিচার হবেনা? এ ঘটনায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হোক।

মাদারীপুর রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার শওকত জাহান জানান, সাংবাদিক আকাশ আহাম্মেদ সোহেলের পিতার ঘটনায় অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন