1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় ৩৭১৭০ জন নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় ৩৭১৭০ জন নিহত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ১০৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পাঁচ বছরে দেশে সড়ক দুর্ঘটনায় ৩৭ হাজার ১৭০ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৮২ হাজার ৭৫৮ জন। এ সময়ে মোট ২৬ হাজার ৯০২টি দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বুধবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

সমিতির প্রতিবেদনে বলা হয় যায়, ২০১৫ সালে ৬৫৮১টি সড়ক দুর্ঘটনায় ৮৬৪২ জন নিহত ও  ২১৮৫৫ জন আহত হয়েছে। ২০১৬ সালে ৪৩১২টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৫৫ জন নিহত ও ১৫৯১৪ জন আহত হয়েছে, ২০১৭ সালে ৪৯৭৯টি দুর্ঘটনায় ৭৩৯৭ জন নিহত ও ১৬১৯৩ জন আহত হয়েছে, ২০১৮ সালে ৫৫১৪টি দুর্ঘটনায় ৭২২১ জন নিহত ও ১৫৪৬৬ জন আহত হয়েছে এবং ২০১৯ সালে ৫৫১৬টি সড়ক দুর্ঘটনায় ৭৮৫৫ জন নিহত এবং আহত হয়েছে ১৩৩৩০ জন।

তাদের বিবৃতিতে বলা হয়, এসব সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ করে দেখা যায়, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং বিপদজনক ওভারটেক বেড়ে যাওয়ার কারণে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে।

তারা মনে করে, সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নের পরও সড়কে কাঙ্ক্ষিত উন্নয়ন লক্ষ্য করা যায়নি। বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি আগের মতোই আছে। ফলে যাত্রী ভোগান্তি, যানজট ও সড়ক দুর্ঘটনা দিন দিন বেড়েই চলেছে।

নিরাপদ সড়ক শুধুমাত্র দিবসের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিরাপদ সড়ক নিশ্চিত করার নির্বাচনী অঙ্গীকার জরুরি ভিত্তিতে বাস্তবায়নের দাবি জানিয়েছে সমিতি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন