1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রয়োজনের বেশি পয়সা খরচ করা চলবে না: প্রধানমন্ত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

প্রয়োজনের বেশি পয়সা খরচ করা চলবে না: প্রধানমন্ত্রী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১৩৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সরকারি প্রতিষ্ঠানগুলোকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নেহাত প্রয়োজনের বেশি পয়সা খরচ করা চলবে না।

সেনাবাহিনীর ১০টি ইউনিট ও প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

রবিবার সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

এ সময় করোনা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কৃষিতে আমার নির্দেশই ছিল প্রচুর পরিমাণ খাদ্য উৎপাদন করতে হবে। যে যেখানে আছে সাধ্যমতো উৎপাদন অব্যাহত রাখতে হবে যাতে কোনো সংকট দেখা না দেয়।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী একটি খাদ্য মন্দা দেখা দিয়েছে। অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে।’

‘কিন্তু বাংলাদেশে আমরা ঠিক সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নিয়েছিলাম বলে আজকে আমাদের সেই সমস্যাটা দেখা দিচ্ছে না’ যোগ করেন তিনি।

তবে প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, এখনো করোনাভাইরাসের প্রভাব আছে। আশঙ্কা করা হচ্ছে আরেকবার করোনাভাইরাসের প্রভাব বা প্রাদুর্ভাব দেখা দিতে পারে। ইউরোপের বিভিন্ন দেশে আবার দেখা দিচ্ছে।

তিনি বলেন, এখন থেকেই আমাদের সবাইকে সুরক্ষিত থাকতে হবে। সেই সঙ্গে আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে।

এ সময় সরকার প্রধান বলেন, অর্থ খরচের ব্যাপারে সবাইকে একটু সচেতন থাকতে হবে। কারণ করোনাভাইরাস আবার যদি ব্যাপক হারে দেখা দেয়, তাহলে প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে আবার অর্থ সহায়তা দিতে হবে, তাদের চিকিৎসা করাতে হবে।

তিনি বলেন, ‘সেদিকে লক্ষ্য রেখে আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যতটুকু আমাদের নেহাত প্রয়োজন, তার বেশি পয়সা এখন খরচ করা চলবে না। ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে সেটা করতে হবে যদিও আমরা বাজেট ঠিক রেখেছি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন