1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ফেনীতে বাসে ট্রেনের ধাক্কায় নিহত ৩, আহত ১৫ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

ফেনীতে বাসে ট্রেনের ধাক্কায় নিহত ৩, আহত ১৫

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৭৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফেনীতে ট্রেনে ধাক্কা লেগে বাসের তিনজন যাত্রী নিহত হয়েছেন। রবিবার সকাল সোয়া ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলসড়কের ফতেহ রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে চট্টগ্রাম মেইলের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এনআর শ্যামলী পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে চট্টগ্রাম ও ঢাকায় প্রেরণ করা হয়েছে।

বাসে থাকা শহিদুল্লাহ নামে এক যাত্রী জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে এন আর শ্যামলী পরিবহনের বাসটি কুমিল্লার নুর জাহান হোটেলে যাত্রাবিরতির পর আবার ছাড়ে। ভোরে গভীর ঘুমে থাকায় অবস্থায় হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। এরপর দেখেন বাসটি উল্টে আছে। অনেকেই ঘুমে আচ্ছন্ন থাকায় বাসের চালকের কোনো গাফিলতি আছে কিনা তা জানা যায়নি।

ফেনী মহিপাল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) তসলিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে এ পর্যন্ত ১২/১৩ জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি। উদ্ধার অভিযান শেষে বাসটিকে সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন ও বাস যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন