1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বন্যার পানি কমতে শুরু করেছে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

মাদারীপুরে বন্যার পানি কমতে শুরু করেছে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৮৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের ৪টি উপজেলার বিভিন্ন নদ-নদীর পানি রোববার থেকে কমতে শুরু করেছে। এর ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। জেলার পদ্মা নদী ও আড়িয়াল খাঁ নদীর দুপাশের অনেক গ্রামের নিচু স্থানের ঘরবাড়ি এখনও পানিতে ভরপুর। সরকারের পক্ষ থেকে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রাস্তেদের মধ্যে ত্রাণ বিতরণ অব্যহত রয়েছে।

জানা গেছে, নদীর পানি কমতে থাকায় জেলার বন্যা পরিস্থিতি উন্নতির দিকে হলেও এখনও নিম্নাঞ্চলের অনেক এলাকার ঘরবাড়িতে পানি উঠে আছে। বিশেষ করে বন্যার পানিতে শিবচর উপজেলার পদ্মা নদীর বেষ্টিত চর ও সংলগ্ন ইউনিয়নগুলো এবং সদর উপজেলা, রাজৈর ও কালকিনি উপজেলার নিন্মাঞ্চল এখনও প্লাবিত আছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। জেলায়র প্রায় ৪০টি ইউনিয়ন ও একটি পৌরসভা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। ইতিমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানসহ বসত বাড়ি ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি ফসলের। অন্যদিকে নদীর পানি কিছুটা কমার সাথে সাথে ভাঙ্গনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারের পক্ষ থেকে কেউ আবার ব্যক্তিগত ভাবে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রাস্তেদের মধ্যে ত্রাণ বিতরণ করছে।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা বলেন, মাদারীপুর জেলার সার্বিক বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে। প্রতিদিনই বিভিন্ন নদ-নদীর পানি কমতেছে। আড়িয়াল খাঁ নদীর পানি গত ২৪ ঘন্টায় ৭ সে.মি কমেছে। বিপদ সীমার ১৬ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মা নদীর পানি মাওয়া পয়েন্টে গত ২৪ ঘন্টায় ৮ সে.মি কমেছে। বিপদ সীমার ১২ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা ও আড়িয়াল খা নদী বিভিন্ন স্থানে ভাঙতেছে। ভাঙন প্রতিরোধে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ন স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ফালাচ্ছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন