1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হা‌রি‌য়ে‌ গে‌ছে‌ সেই গ্রা‌মীণ উৎসব- ভি‌সিআর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

হা‌রি‌য়ে‌ গে‌ছে‌ সেই গ্রা‌মীণ উৎসব- ভি‌সিআর

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩ আগস্ট, ২০২০
  • ১৩৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

র‌বিউল হাসান।।
অ‌নে‌কেই ভু‌লে গে‌ছে সেই নব্বই দশ‌কের সময়কার ভি‌সিআ‌রের কথা। ভু‌লে‌তো থাকবই, বর্তমান যু‌গে ইউ‌টিউব,ফেইস বুক, টিকটক, লাই‌কি এত্তসব এপস এর ম‌ধ্যে সেই সামান‌্য একটা ভি‌সিআর? আর তাও আবার ১৪” সাদাকা‌লো? বর্তমান সময়ের অ‌নেক ছে‌লে মে‌য়েরা হয়তবা বল‌বে ভি‌সিআর ট‌া আবার কি? দেখ‌তে কেমন? খায় না মাথায়‌ দেয়?
আমরা যারা নব্বই দশ‌কের শিশু কি‌শোর অথবা যুবক ছিলাম। তা‌দের কা‌ছে ভি‌সিআর না‌মের এই বস্তুটা মহামূল‌্যবান সম্পদ ছি‌লো। তখন কোনো গ্রা‌মে য‌দি শুনত‌াম ভি‌সিআর আস‌বে। সকাল থে‌কেই বন্ধুবান্ধব নি‌য়ে রে‌ডি হ‌য়ে থাকতাম। আর গ্রাম ভ‌রে ব‌লে বেড়াতাম ওই গ্রা‌মে ভি‌সিআর আই‌বো, তুই যা‌বি না? আ‌রে কার আনন্দ কে দে‌খে! ভি‌সিআ‌রের খবর শুন‌লে আনন্দ‌ে আত্মহারা হ‌য়ে যেতাম।
আর য‌দি পা‌শের বা‌ড়ি অথবা নি‌জের বা‌ড়ি‌তে ভি‌সিআর আনার কথা শুনতাম। তাহ‌লে‌ কে দে‌খে কার আনন্দ। বাবার কাছ থে‌কে ৫টাকা মার কাছ থে‌কে ৫টাকা চাচার কাছ থে‌কে ৫টাকা এমন ক‌রে চাদা তু‌লে। গ্রা‌মের সক‌লে মি‌লে যখন ভি‌সিআর দেখার জন‌্য উদ্যোগ নি‌তো । কতইনা আনন্দ হ‌তো। চ‌াচী বল‌তো জ‌সি‌মের ছ‌বি আন‌বি, ভা‌বি বল‌তো সাবানার ছ‌বি আন‌বি, কেউ বল‌তো মান্নার ছ‌বি আন‌বি।
বি‌কে‌লে যখন ভি‌সিআর নি‌য়ে অপা‌রেটর গ্রা‌মে ঢুক‌তো। তখন ম‌নে হ‌তো যেন নতুন বউ এ‌সে‌ছেগ্রা‌মে। ছে‌লে বু‌ড়ো ভি‌সিআর দেখ‌তে চ‌লে আস‌তো। সক‌লে ভি‌সিআরের দি‌কে অপলক তা‌কি‌য়ে থাক‌তো। আর কে‌ৗতুহলী হ‌য়ে শুধু জান‌তে চাই‌তো কি ছ‌বি আন‌ছো? কি ছ‌বি আন‌ছো?
স‌ন্ধে হ‌লেই শুরু হ‌তো ভি‌সিআর দেখার পালা। বা‌ড়ির উ‌ঠোনটা‌কে প্রেক্ষা‌গৃহ বা‌নি‌য়ে যে যার সু‌বিধা ম‌তো জায়গা দখল ক‌রে ব‌সে থাক‌তো। আর রাতভর চল‌তো সেই ভি‌সিআর, সি‌নেমা শেষ হ‌লে অপা‌রেটর আ‌রেকটা‌ সি‌নেমা চা‌লি‌য়ে দিত।
১৪” অথবা ১৯”ই‌ঞ্চির সাদাকা‌লো টে‌লি‌ভিশনটা দে‌খে যত আনন্দ পেতাম? এখন আর‌ ৩০” বা ৫০ই‌ঞ্চি” র‌ঙিন টি‌ভি‌তেও সেই আনন্দ পাইনা। ত‌বে যু‌গের সা‌থে তাল মি‌লি‌য়ে এই র‌ঙিন টি‌ভি আর ফেইস বুক,ইউ‌টিউব, টিকট‌কের সময়গু‌লোও অ‌তিত হ‌য়ে যা‌বে। আস‌বে নতুন এপস, নতুন প্রোগ্রাম নতুন দু‌নিয়া।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন