1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক

মাদারীপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা

লাইভনিউজ ডেস্ক।:
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ এবং প্রবাসী কর্মীদের কল্যাণ ও পুনর্বাসন নিয়ে মাদারীপুরে জেলা অভিবাসন সমন্বয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ও সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ মর্জিনা আক্তার।
সভায় প্রবাসী কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও স্কিল ভেরিফিকেশন, অভিবাসন ও পুনর্বাসন ঋণ, প্রবাসী কল্যাণ ও রিইন্টিগ্রেশন কার্যক্রমসহ নিরাপদ অভিবাসন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM), বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রম ও মাদারীপুর জেলায় চলমান প্রকল্প, প্রবাসীদের আইন ও আইনি সহযোগিতা এবং অভিবাসন প্রক্রিয়ায় প্রতারণা রোধে করণীয় নিয়েও আলোচনা হয়।
সভায় প্রবাসী কর্মীদের জন্য পুনঃএকত্রীকরণ সেবা, প্রবাসী কল্যাণ বোর্ডের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা, বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় জেলা প্রশাসন, প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট দপ্তর, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), প্রবাসী কল্যাণ ব্যাংক, পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দক্ষতা অর্জন ও সঠিক তথ্যের ভিত্তিতে বৈধ পথে বিদেশে গেলে প্রতারণা ও হয়রানি অনেকাংশে কমানো সম্ভব। একই সঙ্গে বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন ও পুনঃএকত্রীকরণে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন