1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট

আন্তর্জাতিক ডেস্ক,
  • প্রকাশিত : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ওদেসার এক বহুতল ভবনের ধ্বংসস্তূপের মাঝে ঝুলে আছে একটা কমলা রঙের তোয়ালে। রোলাঁ গারোর সেই পরিচিত তোয়ালে। চারপাশে আগুনের ছাই, ভাঙা কংক্রিট আর ধোঁয়া। ২৬ বছর বয়সী ইউক্রেনীয় টেনিস তারকা দাইয়ানা ইয়াস্ত্রেমস্কা ঠিক এই ছবিটাই শেয়ার করেছেন। লিখেছেন, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের পরিবারের অ্যাপার্টমেন্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর বেঁচে আছে শুধু এই তোয়ালেটা। প্রতীকী। টেনিসের একটা অংশ বেঁচে গেছে, বাড়ি বাঁচেনি।

শুক্রবার রাতে কৃষ্ণসাগরীয় বন্দরনগরী ওদেসা ও আশপাশের এলাকায় রাশিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ওদেসা অঞ্চলের প্রধান ওলেহ কিপার জানিয়েছেন, এতে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। দুজন এখনও নিখোঁজ।

ইয়াস্ত্রেমস্কা সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংস হওয়া ভবনের ছবি ও ভিডিও পোস্ট করে লেখেন, ‘এটাই রুশ বিশ্বের চেহারা। কালিব্র ক্রুজ ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাত।’ পরের পোস্টে সেই কমলা তোয়ালের ছবি তুলে ধরে বলেন, ‘একটি রোলাঁ গারোর তোয়ালে ছাড়া আর কিছুই বেঁচে নেই। রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র আমাদের ওদেসার অ্যাপার্টমেন্ট ধ্বংস করে দিয়েছে। প্রতীকী ব্যাপার! রুশ ক্ষেপণাস্ত্র থেকে টেনিসের একটি অংশ বেঁচে গেছে, তবে আমাদের বাড়ি বাঁচেনি।’

Screenshot_2026-09-13_113941

তিনি ডব্লিউটিএ ও আইটিএফকেও ট্যাগ করে আহ্বান জানান, এই ছবিগুলো তাদের চোখ দিয়ে দেখতে। বিশ্ব টেনিসের এই দুই সংস্থাকে বিষয়টি নজরে আনার চেষ্টা করেন তিনি।

ইয়াস্ত্রেমস্কা বর্তমানে মহিলাদের একক র‍্যাঙ্কিংয়ে ১১৩ নম্বরে আছেন। ২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনে সেমিফাইনালে পৌঁছে ক্যারিয়ারের বড় সাফল্য পেয়েছিলেন তিনি।

রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ইউক্রেনীয় ক্রীড়াবিদদের বাড়িঘর আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হেওরহি সুদাকভ জানিয়েছিলেন, কিয়েভে তার অ্যাপার্টমেন্ট রুশ ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সময় তার স্ত্রী ও সন্তানও বাড়িতে ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন