
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে অদম্য মাদারীপুরের উদ্যোগে মাদারীপুরের খাগছাড়া হোসনেআরা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে চারা বিতরণ করা হয়।
এ সময় অদম্য মাদারীপুরের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকরা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণ প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি এবং সবুজ মাদারীপুর গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচিটি সফল করতে যারা আর্থিক সহযোগিতা ও শারীরিক শ্রম দিয়েছেন, তাদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।