1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুুরে দূরপাল্লার যানবাহনে ড্রাইভার লাইসেন্সবিহীন থাকায় জরিমানা ও মাস্ক বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুুরে দূরপাল্লার যানবাহনে ড্রাইভার লাইসেন্সবিহীন থাকায় জরিমানা ও মাস্ক বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
  • ১৮৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর।
মাদারীপুর ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনি উপজেলার ডাসার থানার পান্তাপাড়া ও সদর উপজেলার মস্তফাপুর বাসস্টান্ডে মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত মাদারীপুর দুরপাল্লার যানবাহনের লাইসেন্সবিহীন ড্রাইভারদের আর্থিক জরিমানা ও জনসচেতনায়র লক্ষে মাস্ক বিতরণ করা হয়েছে।


জানা যায়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন এর নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত এর নেতৃত্বে মহাসড়কে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় দূরপাল্লার যানবাহনে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে কি না তা তদারকি করা হয় এবং লাইসেন্সবিহীন ড্রাইভারদের জরিমানা করা হয়। এসময় পাঁচটি মামলায় মোট ২দুই ১শত টাকা জরিমানা করা হয়। এছাড়া কোভিড-১৯ জনিত সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় জনগনকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয় ও মাস্ক বিতরণ করা হয়।

মাদারীপুর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত জানান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন স্যার এর নির্দেশে পান্তাপাড়া ও মস্তফাপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে কি না তা তদারকি করি এবং লাইসেন্সবিহীন ড্রাইভারদের জরিমানা করা হয়। এছাড়াও করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে জনগন স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করাসহ মাস্ক বিতরণ করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন