1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে যন্ত্রনা সইতে না পেরে গৃহবধুর আত্নহত্যা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

কালকিনিতে যন্ত্রনা সইতে না পেরে গৃহবধুর আত্নহত্যা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর)..
মাদারীপুরের কালকিনিতে স্বর্না আক্তার-(২০) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। আজ শনিবার দুপুরে ওই গৃবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে চাচীর যন্ত্রনা ও নির্যাতন সইতে না পেরে ওই গৃহবধু আত্মহত্যা করেছে বলে ভূক্তভোগী পরিবার যানায়।
এলাকা ও পুলিশ সুত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের কাঞ্চন হাওলাদারের মেয়ে স্বর্না আক্তারের সঙ্গে প্রায় দুই বছর পূর্বে একই এলাকার আমির সরদারের ছেলে মালয়েশিয়া প্রবাসী জহিরুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী বিদেশ থাকায় স্বর্না আক্তার বিভিন্ন সময় বাবার বাড়িতে থাকেন। তারই ধারাবাহিকতায় স্বর্না আক্তার বেশ কিছু দিন ধরে বাবার বাড়িতে বেড়াতে আসেন। কিন্তু স্বর্নার চাচী নাজমা বেগম বাড়িতে বসে বিভিন্ন সময় কারনে-অকারনে স্বর্না আক্তারকে বিভিন্ন সময় জ্বালা-যন্ত্রনাসহ নির্যাতন করেন। এ জ্বালা ও নির্যাতন সইতে না পেরে পরিবারের সবার চোঁখ ফাঁকি দিয়ে দুপুরে স্বর্না তার নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে খবর পেয়ে কালকিনি থানার ওসি তদন্ত মোঃ হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে ওই গৃহবধুর লাশ উদ্ধার করেন।
অভিযুক্ত নাজমা বেগম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আমাকে স্বর্না বিনা কারনে চর-থাপ্পর দিয়েছে। তাই তাকে তার পরিবারের লোকজন আমার কাছে ক্ষমা চাইতে বলে। এ ক্ষমা চাইতে বলায় লজ্জায় স্বর্না আত্নহত্যা করেছে।
গৃহবধু স্বর্ণার পিতা মোঃ কাঞ্চন হাওলাদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার মেয়ে স্বর্ণাকে আমার ভাইয়ের স্ত্রী নামজা বেগম কারনে অকারনে নির্যাতন করতেন। আর সে নির্যাতন সইতে না পেরে স্বর্ণা আমরা ঘরে না থাকার সুযোগে আত্মহত্যা করেছে। আমি তাদের বিরুদ্ধে মামলা করবো।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ বলেন, চাচীর সাথে ঝগড়া করে স্বর্না আত্নহত্যা করেছে। আমরা তার লাশ উদ্ধার করেছি। তবে পরিবার মামলা দিলে তা নেয়া হবে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন