1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুর্গতদের পাশে দাঁড়ানো বিএনপির ওপর জুলুম করছে সরকার: ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

দুর্গতদের পাশে দাঁড়ানো বিএনপির ওপর জুলুম করছে সরকার: ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৩৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাকালে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন অসহায়-দুস্থ মানুষের জন্য সাহায্যের হাত বাড়াচ্ছে তখন সরকার সেটিকে বাধাগ্রস্ত করছে। আর এ কারণে ক্ষমতাসীনরা সারা দেশের নেতাকর্মীর ওপর জুলুমের স্টিম রোলার চালাতে বেপরোয়া হয়ে উঠেছে।

শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় ফরিদপুর জেলাধীন নগরকান্দা পৌর বিএনপির সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতা আসাদুজ্জামান আসাদকে একটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান শাসকগোষ্ঠী কর্তৃক বিএনপিসহ দেশের বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দকে মিথ্যা ও রাজনৈতিক হীন উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে গ্রেপ্তারের মাধ্যমে নির্যাতন-নিপীড়নের মাত্রা দিন দিন বেড়েই চলছে।

মির্জা ফখরুল বলেন, মূলত বর্তমান অপশাসন নিয়ে সোচ্চার বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে এটি সরকারের ধারাবাহিক কুটকৌশল। আসাদ্জ্জুামান আসাদ নিঃসন্দেহে সরকারের চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আমি অবিলম্বে তার বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন