1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশ্বে করোনা শনাক্ত ১ কোটি ১০ লাখ ছাড়ালো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

বিশ্বে করোনা শনাক্ত ১ কোটি ১০ লাখ ছাড়ালো

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ২৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশ্বব্যাপী করোনা শনাক্ত মানুষের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে। মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্স এবং সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। শনিবার (৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

খবরে বলা হয়, আবির্ভাবের পর ৭ মাসে বিশ্বে করোনা শনাক্তের সংখ্যা ১ কোটি ১০ লাখ ছাড়িয়েছে। এর মধ্য থেকে এখন পর্যন্ত সোয়া ৫ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মতে, প্রতি বছর বিশ্বব্যাপী যতো মানুষ গুরুতর ইনফ্লুয়েঞ্জায় ভোগেন, এরই মধ্যে করোনা শনাক্ত মানুষের সংখ্যা তার দ্বিগুণেরও বেশি।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বে এই মুহূর্তে করোনাভাইরাসের সংক্রমণ বিগত দিনগুলোর চেয়ে বেশি। প্রতিদিনই বিশ্বব্যাপী গড়ে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষের করোনা শনাক্ত হচ্ছে।

এদিকে করোনার সংক্রমণ যখন বেড়েই চলেছে তখন বিশ্বের অনেক দেশই এর ভয়াবহতা উপেক্ষা করে কঠোর স্বাস্থ্যবিধি ও লকডাউন শিথিল করছে।

অনেক দেশেই আবারও নানা মাত্রায় করোনার পুনরুত্থান হচ্ছে। কোনো কোনো দেশ মোকাবিলা করছে এ ভাইরাসের দ্বিতীয় ও তৃতীয় তরঙ্গ। এ পরিরপেক্ষিতে অনেক অঞ্চলেই লকডাউন পুনর্বহাল করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন