1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নওগাঁর মান্দায় প্রথম অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিল প্রশাসন  - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

নওগাঁর মান্দায় প্রথম অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিল প্রশাসন 

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

নওগাঁ সংবাদদাতা।।

নওগাঁর মান্দায় সতিহাটে অবৈধ এক ইটভাটায় অভিযান পরিচালনার মাধ্যমে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

সোমবার (১০ মার্চ) সকাল ১১ টায় উপজেলার গণেশপুর  ইউনিয়নের সতিহাট নীলকুঠি মোড়ে ভাই ভাই ব্রিকস নামক ইটভাটায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ভাই ভাই ব্রিকস এই ইটভাটাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের অংশ হিসাবে, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সার্বিক নির্দেশনায় এই অবৈধ ইটভাটাটির চিমনি ও কিলন ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

নওগাঁ একুশে পরিষদ সংগঠনের সভাপতি এ্যাড. আব্দুল বারী সাংবাদিকদের জানান, শুধু মান্দা উপজেলায় নয় নওগাঁ সদর থেকে যে সকল পরিবেশ বিনষ্টকারি অবৈধ ইট ভাটা গুলো রয়েছে সকল ইট ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া উচিৎ। তিনি আরও বলেন শুধু ২/১ টি ইট ভাটা ভেঙ্গে জনগণকে আইওয়াশ দেখালে চলবে না। জেলায় প্রতিটি অবৈধ ও আওয়ামী লীগের নেতাদের অবৈধ ইট ভাটা রয়েছে সব গুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া উচিৎ বলে আমি মনে করি।

এই অভিযান পরিচালনা করেন, জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান ও মোঃ সাকিব বিন জামান প্রত্যয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসেন, মান্দা ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স লিডার মোয়াজ্জেম হোসেন।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার বাহিনী  ও ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান কর্মকর্তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন