1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

‘জাতীয় নাগরিক কমিটি’ ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ও রাষ্ট্রীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে। এরপর, নভেম্বরের শেষ দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এই কমিটির সদস্য হিসেবে যোগ দেন।

সোমবার (৯ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটি তাকে ‘মুখ্য সংগঠক’ ঘোষণা করেছে। এ সিদ্ধান্ত জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিটির আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী এবং সদস্য সচিব আখতার হোসেন।

469963547_3917310085217112_6103350846771184905_n

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ ও রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে আরও সম্প্রসারণ করার লক্ষ্যে সারজিস আলমকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক হিসেবে মনোনীত করা হয়েছে।

এছাড়া, কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে উল্লেখ করা হয়—আহ্বায়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন এবং মুখ্য সংগঠক সারজিস আলম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন