বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

বিক্রম মিশ্রির মাধ্যমে হাসিনাকে যে বার্তা দিলো সরকার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বাংলাদেশে জুলাই-আগস্ট মাসের অভ্যুত্থান এবং এরপর সংখ্যালঘুদের প্রতি কথিত বৈরী আচরণ নিয়ে ভারতীয় গণমাধ্যমে যে অপপ্রচার এবং বিভ্রান্তিকর বয়ান দেওয়া হয়েছে, তা নিয়ে দেশটির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ নিতে বলা হয়েছে। একই সঙ্গে, ভারতে বসে হাসিনার বক্তব্য দেওয়া সরকার পছন্দ করছে না, সেটা তাকে (হাসিনা) জানাতে বলা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ভারতীয় পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে বৈঠক শেষে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে। এ সময় ব্রিফ করেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর থেকে, হাসিনা ভারতে বসে বিভিন্ন অপতথ্য ছড়াচ্ছেন— এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব জানান, “ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী যেসব বক্তব্য দিয়েছেন, তা আমরা ভারতের দৃষ্টি আকর্ষণ করেছি। হাসিনার দেওয়া এসব বক্তব্য এই সরকার পছন্দ করছে না।”

foraign-min

তিনি আরও বলেন, “আমরা স্পষ্টভাবে বলেছি, তিনি (শেখ হাসিনা) ভারতে বসে যে বক্তব্য দিয়েছেন, তা আমাদের পছন্দ হচ্ছে না। এই বিষয়টি তাকে (শেখ হাসিনাকে) যেন জানানো হয়। এবং ভারতের পক্ষ থেকে বিষয়টি আমলে নেওয়া হয়েছে।”

সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, “আমরা স্পষ্টভাবে জানিয়েছি, বাংলাদেশে বসবাসরত সকল মানুষ স্বাধীনভাবে ধর্মচর্চা করে আসছে। এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা অপপ্রচারের সুযোগ নেই।” তিনি আরও বলেন, “বাংলাদেশ সরকার বিদেশি সাংবাদিকদের সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করতে আমন্ত্রণ জানিয়েছে।”

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্যকে সঠিক নয় জানিয়ে পররাষ্ট্রসচিব বলেন, “আমরা ভারতকে বলেছি, এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং অন্য দেশের মন্তব্য এখানে অযৌক্তিক। বাংলাদেশও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করতে বিরত থাকে, তাই ভারতের পক্ষ থেকেও আমাদের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা উচিত নয়।”

সীমান্তে হত্যার ঘটনা প্রসঙ্গে আলোচনা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “সীমান্তে হত্যার ঘটনা শূন্যে নামিয়ে আনার আমাদের অগ্রাধিকার। আমরা বিশ্বাস করি, প্রতিটি জীবন মূল্যবান।”

এছাড়া পররাষ্ট্রসচিব ভারত সরকারকে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন এবং সীমান্তে সংঘটিত অন্যান্য অপরাধ, মাদক পাচারসহ দীর্ঘমেয়াদি সমস্যাগুলো সমাধানের জন্য দেশটির সহযোগিতা কামনা করেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE