1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রেমিকা সবসময় যে কথাগুলো প্রেমিকের কাছে গোপন রাখেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

প্রেমিকা সবসময় যে কথাগুলো প্রেমিকের কাছে গোপন রাখেন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেয়েদের মন বোঝা নয়রে নয় সোজা’— গানের লাইনের এই কথা মানতে রাজি অধিকাংশ পুরুষ। নারী যেন এক অজানা রহস্য। কীসে সে রাগে আর কীসে হাসে বোঝা মুশকিল— এমন অভিযোগ বেশিরভাগ পুরুষের। আসলে কিন্তু বিষয়টি তা নয়।

নারীরা কিছু কথা প্রকাশ করেন আর কিছু অব্যক্ত রাখেন। তাদের মনের এই কথাগুলো তারা ভুলেও কাউকে বলেন না। আপনার প্রেমিকাও হয়তো এমন কিছু কথা লুকিয়ে রেখেছেন। কোন সে কথা জানতে চান? চলুন বিস্তারিত জানা যাক-

relation2

মিছিমিছিই রাগ দেখাই 

প্রেমিকারা আসলে অভিমান করতে ভালোবাসেন। রেগে থাকলে আপনি যে তাকে একটু বেশি গুরুত্ব দেন, রাগ ভাঙানোর চেষ্টা করেন সেটিই তার ভালো লাগে। তাই কখনো কখনো মিছিমিছিই রাগ দেখান। হয়তো রাগ করার মতো কোনো ঘটনাই ঘটেনি অথচ প্রেমিকা গাল ফুলিয়ে বসে আছেন। কিন্তু কেন রাগ করলেন তা আপনাকে তিনি কখনোই বলবেন না।

উপহার পেতে ভালোই লাগে 

বর্তমানে অধিকাংশ নারীই আর্থিকভাবে অন্যের ওপর নির্ভরশীল হন না। নিজে যা উপার্জন করেন তা দিয়ে সহজেই শখের জিনিস কিনতে পারেন। কিন্তু পছন্দের জিনিস তারা প্রিয় মানুষটি থেকে পেতে চান। মুখ ফুটে কখনো এই কথা না বললেও উপহার পেলে প্রেমিকা খুশি হন। বিশেষত পছন্দের কিছু উপহার পেলে তার মন মুহূর্তেই ভালো হয়ে যায়।

relation3

যত্ন নাও আমার 

আপনি কি একজন কেয়ারিং প্রেমিক? প্রেমিকার ছোটখাটো সব বিষয়েই নজর রাখেন, তার যত্ন নেই। এই বিষয়টি কিন্তু তিনি বেশ উপভোগ করেন। যদিও মুখ ফুটে সেই কথা কখনোই আপনাকে বলবেন না। কিন্তু মনে মনে তিনি ঠিকই খুশি হন। এমনকি বন্ধু, পরিচিতজনদের কাছে আপনার এই স্বভাবের প্রশংসাও করেন। আপনি তার যত্ন নেন বলেই তিনি আপনাকে সম্মান করেন আর এতোটা ভালোবাসেন।

আমাকে একটু বেশি সময় দাও 

এই কথাটি হয়তো প্রেমিকা আপনাকে কখনো বলেননি। কিন্তু প্রতিটি নারীই চান তার প্রিয় পুরুষটি তাকে একটু বেশি সময় দিক। প্রেমিকের জীবনে গুরুত্বপূর্ণ মানুষের তালিকায় সবার উপরে থাকতে চান প্রেমিকা। চান সবচেয়ে বেশি সময়ও।

relation4

মুখে না বললেও প্রেমিকার মনের এই কথাগুলো বুঝে নিন। তাকে বেশি সময় দিন। তার ছোটোখাটো ভালো লাগা, খারাপ লাগার গুরুত্ব দিন আর ভালোবাসেন। প্রেম হবে মধুর

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন