1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মিয়ানমারের ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি আহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মিয়ানমারের ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি আহত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মিয়ানমারের নৌবাহিনীর ছোঁড়া গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন জেলে। তারা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া এলাকার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক ও মাঝের ডেইল এলাকার মোহাম্মদ ইসমাইল। গুলিবিদ্ধ জেলেরা সাগরের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার ছিদ্দিকের ট্রলার নিয়ে মাছ ধরা শেষে নাফ নদী দিয়ে কূলে ফেরার সময় তাদের শরীরে গুলি লাগে।

গুলিবিদ্ধ দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরমধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

Tecnaf

ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ জানান, সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ ধরা শেষে শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিলাম। এ সময় নাইক্ষ্যংদিয়া সংলগ্ন অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ আমাদের অতিক্রম করছিল। ওই জাহাজ থেকে হঠাৎ আমাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে আমার দু’জন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। মাঝি ইউসুফ আরও বলেন, আমরা নাফ নদের বাংলাদেশের জলসীমায় ছিলাম এবং হাত উঁচু করে, বাংলাদেশি পতাকা দেখিয়ে তাদের গুলি না করতে ইশারা করছিলাম। এরপরও তারা মানেনি। পরপর কয়েকটি গুলি চালিয়ে আহত করা হয়েছে আমাদের।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি ওসমান গনি। তিনি জানান, সাগরে মাছ ধরে ফেরার সময় জেলেদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এলোপাতাড়ি গুলিতে দুই জেলে আহত হন। তাদের সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন