1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুরগীর রক্ত নিজের শরীরে মেখে মামলা করতে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়লেন এক নারী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কালকিনিতে মুক্তিযোদ্ধা পরিবারের জমি দখলের চেষ্টা ও বাড়ীর প্রাচীর ভাঙচুরের অভিযোগ। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা পরিবার নবীনগর টু আশুগঞ্জ সড়কে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন এমপির নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মুরগীর রক্ত নিজের শরীরে মেখে মামলা করতে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়লেন এক নারী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ করেসপন্ডেন্ট।।
মুরগী কেটে সেই রক্ত নিজের মুখে মেখে অন্যকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর জন্য আদালতে গেলে ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়লেন জুলেখা আক্তার নামে এক নারী। এ ঘটনায় বিজ্ঞ আদালত তাৎক্ষনিকভাবে জুলেখাকে কারাদন্ড দিয়েছেন।
মামলার এজাহার থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর টেকেরহাট গ্রামের সোহেল বেপারীর স্ত্রী জুলেখা আক্তার প্রতিপক্ষ প্রতিবেশীকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর জন্য গতমঙ্গলবার মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এর আদালতে উপস্থিত হন। আদালতে জুলেখা মিথ্যা মামলার বিবরণ দিতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন। জুলেখা প্রতিপক্ষ মাসুদ বেপারীসহ চারজনকে ফাঁসানোর জন্য পেনাল কোডের ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৩৭৯/৩৮০/৫০৬/৩৪ ধারায় মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এর আদালতে মামলা দায়ের করার জন্য উপস্থিত হন। এ সময় মামলার বাদী মিথ্যা ঘটনা লিপিবদ্ধ করেন এবং রক্ত মাখা ছবি আদালতে দাখিল করেন। এ সময় মামলার বাদী জুলেখার কথা-বার্তা বিচারকের কাছে সন্দেহজনক মনে হলে বিচারক বাদীর কাছে হাসপাতালের চিকিৎসার কাগজপত্র দেখতে চান, বাদী হাসপাতালের কোন কাগজপত্র দেখাতে পারেননি। বিচারকের কাছে এক পর্যায়ে ঘটনা সাজানো মনে হলে তাকে দন্ড প্রদান করেন।
মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) মো. আল মামুন বলেন, জুলেখা আক্তার নামে এক নারী বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা ঘটনা সাজিয়ে মামলা দায়ের করতে আসেন। বিজ্ঞ আদালতের বিচারকের কাছে মামলার ঘটনা সন্দেহজনক মনে হলে বিচারক ওই নারীকে দোষী সাব্যস্ত করে এক হাজার টাকা অর্থ দন্ড অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদন্ডে করেন। মামলার আদেশের পরে মামলার বাদী দোষস্বীকার করে বিজ্ঞ আদালতের কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করেন এবং আদালতের আদেশ অনুযায়ী জুলেখা সরকারি কোষাগারে এক হাজার টাকা জমা দেন। পরে আদালত তাকে মুক্তি প্রদান করেন।

LN24BD /M

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন