বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

কমলগঞ্জে জোরপূর্বক জমি দখল ও খড়ের গাদায় আগুন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ সাইদুল ইসলাম,মৌলভীবাজার।।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মৌরসীসুত্রে প্রাপ্ত আহমদ আলী লুলুর ভূমি একই গ্রামের রুবেল মিয়া, ছবির মিয়া, জুবের মিয়া, আশিক মিয়া, ফটিক মিয়া, সুমন মিয়া, রিয়াজ মিয়া, শাহ আলমরা জোরপূর্বক দখল করে বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ করা হয়েছে। জমি দখল করতে গিয়ে মারধর করা হয়েছে জমির মালিক আহমদ আলী লুলু ও তাঁর পরিবারকে। তাদেরকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জোরপূর্বক জমি দখলের পর রাতে আগুন দেওয়ার এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন আহমদ আলী লুলু।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীমতপুর গ্রামের মৌরসীসুত্রে প্রাপ্ত আহমদ আলী লুলুর মৌরসী সুত্রে প্রাপ্ত ভূমি নিয়ে একই গ্রামের রুবেল মিয়া, ছবির মিয়া, জুবের মিয়া, আশিক মিয়া, ফটিক মিয়া, সুমন মিয়া, রিয়াজ মিয়া, শাহ আলম গংদের সাথে বিরোধ চলছে। আহমদ আলী লুলু তার ভূমিতে পাকা ঘর নির্মান করার জন্য বালি, ইট এনে রাখেন। তখন প্রতিপক্ষ একই গ্রামের রুবেল মিয়া, ছবির মিয়া, জুবের মিয়া, আশিক মিয়া, ফটিক মিয়া, সুমন মিয়া, রিয়াজ মিয়া, শাহ আলমের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের স্বজনরা জোরপূর্বক বাড়িতে ঢুকে ইট, বালি ফেলে জমি দখল করে নেয়।

এ সময় তারা আহমদ আলী লুলু ও তার স্ত্রীকে মারধর করে বসতঘরের আঙিনায় ফেলে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। রাতে লুলুর বসত ঘরের পাশের খড়ের গাদায় আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। এসব ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আহমদ আলী লুলু মিয়া জানান। প্রভাবশালী রুবেল মিয়া, ছবির মিয়া, জুবের মিয়া, আশিক মিয়া, ফটিক মিয়া, সুমন মিয়া, রিয়াজ মিয়া, শাহআলম গংরা খুব খারাপ থাকায় কেউ তাদের বয়ে কথা বলা বা প্রতিবাদ করার সাহস পায়না।

অভিযুক্ত শাহ আলম এর সাথে আলাপকালে তারা জানায়, ‘জমি দখল করার কোন প্রশ্নই উঠেনা। আমার তাদের বাড়িতে আগুন বা তাদের কোনো ক্ষয়ক্ষতি করিনি। তাদের অভিযোগ মিথ্যা।’

স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ দীর্ঘ দিনের। এ বিরোধকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটেছে।’

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জায়গা সংক্রান্ত মারধর ও আগুন দেওয়ার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত চলছে। দোষীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE