1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সম্মিলিত চেষ্টায় বেশি উন্নয়ন করা সম্ভব - আজাদ এমপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী মাজার ধ্বংস করলে আমরা ঘরে বসে থাকবো না -পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ

সম্মিলিত চেষ্টায় বেশি উন্নয়ন করা সম্ভব – আজাদ এমপি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ২০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর..

জামালপুর সদর আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, আপনাদের সাথে নিয়ে জামালপুর সদরে উন্নয়ন করবো। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, কোন অন্যায় কাজে না। ন্যায় কাজেই সাপোর্ট দিবেন। আমার ভালো কাজে প্রশংসা করবেন। যে কাজটি আপনাদের কাছে ভালো মনে না হবে আামকে জিজ্ঞেস করবেন ভাই বা বন্ধু হিসেবে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী ধন্যবাদ জ্ঞাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, আপনারাও তো উন্নয়নের এজেন্ট। আপনাদের উদ্দেশ্য তো একই দেশের উন্নয়ন করা। হলুদ সাংবাদিকতা করার উদ্দেশ্যে কিন্তু আসেননি? আপনারা তো দেশের ভালো উন্নয়ন চান, সততা ও ন্যায়নিষ্ঠাভাবে মানুষ দায়িত্বপালন করুক এটা আপনারা চান। এ জন্যই তো সাংবাদিকদের জাতির বিবেক বলা হয়।

তিনি আরও বলেন, আপনাদের ও আমার একই উদ্দেশ্যে দেশের উন্নয়ন করা। আমরা সম্মিলিত চেষ্টা করলে উন্নয়ন আগের চেয়ে আরও বেশি করা সম্ভব হবে।
এসময় তিনি উন্নয়ন কর্মকান্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহমেদ চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ডা. মোশায়ের উল ইসলাম রতন, বাসসের সাংবাদিক মোখলেছুর রহমান লিখন, সময়টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, প্রথম আলোর সাংবাদিক আব্দুল আজিজসহ জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে নেটওয়ার্কের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন