1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৭২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ৭২

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ছবি: রয়টার্স

নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুই শিশুসহ ৭২ জনের মৃত্যু হয়েছে। পাইলটদের ভুলে এ বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

সরকার-নিযুক্ত তদন্তকারীদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটরা ভুল করে জ্বালানি সরবরাহ ব্যবস্থা কেটে ফেলার ফলে এ বিমান দুর্ঘটনা সংঘটিত হয়েছে

জ্বালানি সরবরাহ ব্যবস্থা কেটে ফেলায় সঠিকভাবে থ্রাস্ট তৈরি হচ্ছিল না। এ কারণে “এ্যারোডাইনামিক স্টল” হচ্ছিল বা বিমানটি নিশ্চল হয়ে যায়।

ইয়েতি এয়ারলাইন্সের ফ্লাইটটি ১৫ জানুয়ারি রাজধানী কাঠমান্ডু থেকে পর্যটন শহর পোখারায় যাচ্ছিল।

এটি ৩০ বছরের মধ্যে দেশটির সবচেয়ে মারাত্মক বিমান দুর্ঘটনা।

ব্যক্তিগত মালিকানাধীন বিমানটি বিমানবন্দর থেকে মাত্র ১.৫ কিমি (০.৯ মাইল) দূরে সেতি নদীর ঘাটে বিধ্বস্ত হয়। সেখানে উদ্ধার অভিযান চলছে। শত শত নেপালি সৈন্য উদ্ধারকাজে অংশ নিয়েছেন।

তদন্তকারী প্যানেলের সদস্য অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার দীপক প্রসাদ বাস্তোলা রয়টার্সকে বলেছেন, গতির কারণে বিমানটি মাটিতে আঘাত করার আগে ৪৯ সেকেন্ড পর্যন্ত উড়েছিল।

তিনি বলেন, পাইলটরা সম্ভবত কন্ডিশন লিভার, যা শক্তি নিয়ন্ত্রণ করে – সেটা পরিচালনার ক্ষেত্রে ভুল করেছিল। তারা ফ্ল্যাপ লিভার নির্বাচন করার পরিবর্তে, বিমানটিকে পাখির পালকের ন্যায় ধীর গতিতে উড়াতে চেয়েছিলেন। এ কারণে বিমানের ইঞ্জিনটি অলসভাবে চলতে থাকে এবং থ্রাস্ট তৈরি করা বন্ধ করে দেয়।

সূত্র : বিবিসি

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন