1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোনো মেয়ে আপনাকে বিয়ে করতে রাজী হচ্ছে না কেন? জানুন কারণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

কোনো মেয়ে আপনাকে বিয়ে করতে রাজী হচ্ছে না কেন? জানুন কারণ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আরিফ হকের বয়স ৩১। একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে কাজ করছেন। বেতন পান ভালো। দেখতেও বেশ স্মার্ট। সব ভালো হওয়ার পরও আরিফের বিয়ে কিছুতেই করা হচ্ছে না। একের পর এক নারী বিয়ের প্রস্তাবে ‘না’ বলে দিচ্ছেন।

কেবল আরিফ নয়, আমাদের চারপাশে এমন অনেক পুরুষ আছেন যারা এমন সমস্যার শিকার। আপনিও কি এই তালিকায় আছেন? কখনো কি ভেবেছেন, কেন কোনো নারী আপনাকে বিয়ে করতে চাচ্ছেন না? চলুন এর কিছু কারণ জানা যাক-


reject2

আনস্মার্ট অ্যাটিচিউড

স্মার্টনেসকে কম-বেশি সবাই প্রাধান্য দেন। বর্তমানে বেশিরভাগ নারীই গোবেচারা পুরুষ পছন্দ করেন না। বরং তারা একটু স্টাইলিশ পাত্রকেই সঙ্গী হিসেবে বেছে নেন। আপনার মধ্যে কিছুটা সেকেলে ব্যাপার থাকলে, নিজেকে পরিবর্তন করে ফেলুন। কথা ও কাজে স্মার্টনেস দেখান। নারীর চোখে হয়ে উঠবেন প্রিয়জন।

সবসময় চুপ করে থাকা 

অনেক পুরুষ খুব লাজুক স্বভাবের হন। এমনকি পাত্রী দেখতে দিয়ে তার দিকে চোখ তুলেও তাকান না। পুরুষের এমন আচরণ মোটেও পছন্দ করেন না নারীরা। এমন স্বভাব থাকলে বদল আনুন। পাত্রী দেখতে গেলে সবার সঙ্গে হাসিমুখে কথা বলুন। আপনার হাসিমুখ আর আত্মবিশ্বাসই অপরপক্ষের মনে ভালোবাসার ফুল ফোটাবে।

reject3

আত্মঅহংকারে মগ্ন 

কিছু পুরুষের চিত্ত অহংবোধে পরিপূর্ণ থাকে। যেখানেই যান না কেন নিজের সম্পর্কে গুণগান করতে ব্যস্ত থাকেন তারা। আর এই বিষয়টাই অনেক নারীদের অপছন্দ। এমন পুরুষকে ভালোবাসার বদলে এড়িয়ে চলাই শ্রেয় মনে করে তারা। এই বদ অভ্যাস থাকলে তা ছাড়ুন। নিজের কথা বলার পাশাপাশি, অপরপক্ষের কথাও শুনুন। তার ভালো-মন্দ, পছন্দ-অপছন্দ জানতে চেষ্টা করুন। ব্যাস, বিয়ের পথটা বেশ সহজ হয়ে যাবে।

মিথ্যা বলা 

অনেক পুরুষ কথায় কথায় মিথ্যা বলতে পছন্দ করেন। এমনকি তারা নিজের আয় ও কাজ নিয়েও মিথ্যা বলতে পিছপা হন না। পাত্রীপক্ষ যখন বিশদভাবে খোঁজখবর নেন তখন তার এসব মিথ্যা ধরা পড়ে যায়। আর তাতেই ভেঙে যায় বিয়ে। মিথ্যা বলার স্বভাব থাকলে বদলান। নিজেকে নিয়ে কখনো ভুল তথ্য দিয়ে কারো মন জয় করতে যাবেন না।

reject4

নেশার অভ্যাস 

আপনার কি নেশা করার অভ্যাস রয়েছে? এটি কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার অন্যতম কারণ হতে পারে। নেশায় বুঁদ হয়ে থাকেন এমন ব্যক্তিকে কোনো নারীই জীবনসঙ্গী হিসেবে চান না। তাই এই অভ্যাস দ্রুত ত্যাগ করুন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন