1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড়

ডেস্ক রিপোর্ট-
  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি:

হাতে হ্যান্ডকাফ। অবস্থান পুলিশের হেফাজতে। আশপাশে ডিউটি অফিসারসহ একাধিক পুলিশ সদস্য। অথচ সেই অবস্থাতেই মোবাইল ফোন হাতে নিয়ে টিকটক ভিডিও বানাচ্ছেন এক যুবক। মাদারীপুর সদর থানার ভেতরের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। উঠেছে নানা প্রশ্ন।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ‘তানভীর নুসু’ নামের এক যুবককে হ্যান্ডকাফ পরা অবস্থায় থানার ভেতরে দাঁড়িয়ে টিকটক করতে দেখা যায়।

ভিডিও ধারণের সময় তার আশপাশে পুলিশের কয়েকজন সদস্যকে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে।সবচেয়ে বড় প্রশ্ন—পুলিশের হেফাজতে থাকা এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় ওই যুবকের হাতে মোবাইল ফোন এলো কীভাবে?পুলিশের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় মারামারির ঘটনায় প্রায় ৮ থেকে ১০ দিন আগে তানভীর নুসুকে আটক করা হয়েছিল। পরে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।তবে থানার ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণের বিষয়টি সামনে আসার পর দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। একজন হেফাজতভুক্ত ব্যক্তির কাছে মোবাইল ফোন পৌঁছানোর সুযোগ তৈরি হলো কীভাবে, আর পুলিশের চোখের সামনেই ভিডিও ধারণের বিষয়টি কেন নজরে এলো না—এখন সেটিই আলোচনার কেন্দ্রবিন্দু।
তবে থানার ভেতরে পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হ্যান্ডকাফ পরা এক ব্যক্তির হাতে মোবাইল ফোন এবং সেই ফোনে টিকটক ভিডিও—ঘটনাটি শুধু সামাজিক যোগাযোগমাধ্যমেই নয়, পুলিশের হেফাজত ব্যবস্থাপনা ও দায়িত্বশীলতা নিয়েও তৈরি করেছে বড় প্রশ্ন।এ ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, “কারা টিকটক করেছে, বিষয়টি আমার জানা নেই। জেনে আপনাদের জানাব।”

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন