1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মোবাইলে বিয়ে প্রবাসীর, সংসার করার আগেই খুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মোবাইলে বিয়ে প্রবাসীর, সংসার করার আগেই খুন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কিছুদিন আগে মোবাইলে বিয়ে হয় প্রবাসী শাহজালালের। দেশে ফিরে স্ত্রীকে ঘরে আনবেন। এমনটাই কথা ছিল। কিন্তু সন্ত্রাসীদের গুলিতে সবকিছু শেষ। কথাগেুলো বলে আহাজারি শুরু করেন নিহতের মা সুরাইয়া বেগম।

জানা যায় দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে খুন হন মাদারীপুর শিবচরের শাহজালাল মাতুব্বর (৩৪)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে নিহতের পরিবার এ খবর জানতে পারেন।

নিহত শাহজালাল মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের দক্ষিণ বাঁশকান্দি এলাকার সোনামিয়া মাতুব্বরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান শাহজালাল মাতুব্বর। সেখানে তিনি একটি মুদি দোকান দেন। সেই দোকানে বুধবার (১৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে একদল সন্ত্রাসী এসে শাহজালালের কাছে চাঁদা দাবি করেন। শাহজালাল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বৃহস্পতিবার ভোরে আফ্রিকার আরেক প্রবাসীর মাধ্যমে মৃত্যুর খবর পেলে নিহতের বাড়িতে নেমে আসে শোকের ছায়া।

নিহতের মা সুরাইয়া বেগম বলেন, কিছুদিন পর শাহজালালের দেশে আসার কথা ছিল। বাড়ি আসবে, নতুন বৌ ঘরে তুলবে, এর কিছুই হলোনা। আমি আমার ছেলেকে শেষবারের মতো একবার দেখতে চাই। ছেলের লাশটা দ্রুত দেশে আনতে সরকারের কাছে সহযোগিতা চাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জাগো নিউজকে বলেন, ঘটনার কথা শুনেছি। বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। মৃতদেহ দেশে আনতে যদি আমাদের কোন সহায়তা দরকার হয় তাহলে আমরা করবো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন