1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আলটিমেটাম শেষে আজ মাঠে নামছে হেফাজত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

আলটিমেটাম শেষে আজ মাঠে নামছে হেফাজত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কওমি মাদরাসাভিত্তিক আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ আজ শুক্রবার (৮ ডিসেম্বর) বাদ জুমা রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ ডেকেছে। কারাবন্দি আলেমদের মুক্তি, হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষাব্যবস্থায় ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বিষয়গুলো বাতিলের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হেফাজত।

গত ২৫ অক্টোবর রাজধানীতে এক সমাবেশে ৩০ নভেম্বরের মধ্যে গ্রেফতার সব নেতাকর্মীকে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিল হেফাজত। সেই সময়ের মধ্যে হেফাজতের কয়েকজন নেতা মুক্তি পেয়েছেন। তবে মাওলানা মামুনুল হকসহ কয়েকজন এখনো কারাগারে আছেন। তাদের মুক্তির দাবি জোরালো করতেই মূলত নির্বাচনের আগে মাঠে নামছে আলোচিত এই সংগঠনটি।

গত বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর মিরপুরে জামিয়া হুসাইনিয়া আরজাবাদ মাদরাসা মিলনায়তনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বলা হয়, দীর্ঘদিন ধরে মাওলানা মামুনুল হকসহ অনেক আলেমকে কারাবন্দী করে রাখা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় আলেমদের ন্যূনতম সম্মান দেখানো হচ্ছে না। তারা যতটুকু আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখেন, সে ক্ষেত্রেও অন্যায়ভাবে বৈষম্য করা হচ্ছে। আলেম সমাজের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার নির্মমভাবে হরণ করা হচ্ছে।

সভায় আলেমদের সঙ্গে হয়রানিমূলক আচরণ অতিসত্ত্বর বন্ধ করা, কারাবন্দী আলেমদের মুক্তি এবং ২০১৩ সাল থেকে এ পর্যন্ত হেফাজত নেতাদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সংগঠনের নায়েবে আমির মাওলানা বাহাউদ্দীন জাকারিয়ার সভায় সভাপতিত্ব করেন

সভায় কেন্দ্রীয় নেতা মাওলানা মাহফুজুল হক, মুহিউদ্দিন রাব্বানী, আবদুর রব ইউসুফী, নাজমুল হাসান কাসেমী, জুনাইদ আল হাবিব, মনজুরুল ইসলাম আফেন্দী, আজিজুল হক ইসলামাবাদী, ফজলুল করিম কাসেমী, মনির হোসাইন কাসেমী, আতাউল্লাহ আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন